জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করেছে আর্জেন্টিনা। আজ রাতে বলিভিয়ার বিপক্ষে দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে প্রতিপক্ষের বিপক্ষে লড়তে নামার আগে কঠিন এক যুদ্ধই করতে হচ্ছে আর্জেন্টিনা খেলোয়াড়দের।
লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেজদের যুদ্ধটা করতে হচ্ছে প্রকৃতির সঙ্গে। বলিভিয়ার বিপক্ষে আজ যে মাঠে খেলবে, তা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬৫০ মিটার উঁচুতে। দেশটির রাজধানী লা পাজের মাঠটি এত উঁচুতে হওয়ায় অক্সিজেনের সমস্যা রয়েছে। নিজ দেশের লোকেরা অভ্যস্ত হলেও বাইরের দেশের লোকদের সেই সুযোগ নেই।
খেলোয়াড়দের ক্ষেত্রে তো আরও বড় সমস্যা। ৯০ মিনিট মাঠে লড়তে হবে। যেখানে স্বাভাবিকভাবে চলাফেরা করতেই বাইরের দেশের লোকদের অক্সিজেনের সমস্যায় পড়তে হয়। এই সমস্যার সমাধান করতে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে আলবিসেলেস্তারা। সঙ্গে নিয়েছে অক্সিজেনের টিউব। ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হাতে অক্সিজেনের টিউব দেখা গেছে। শুধু এ দুই ফুটবলারই নন, অন্যরাও অক্সিজেন টিউবের সহায়তা নিচ্ছেন।
তবে অক্সিজেন টিউবের সহায়তাও আর্জেন্টিনাদের সমস্যার সমাধান করতে পারছে না। বলিভিয়ায় প্রথমবার খেলতে যাওয়া এমিলিয়ানো মার্তিনেজ তাই অনুশীলনে বাতাস খুঁজছেন। সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘পুরো অনুশীলন সেশনে একটু বাতাস (অক্সিজেন) খুঁজছি।’
এই সমস্যা অবশ্য নতুন নয়। এর আগেও আর্জেন্টিনার খেলোয়াড়েরা এমন সমস্যায় পড়েছেন। ২০১৭ সালে বলিভিয়ায় খেলতে গিয়ে একই সমস্যায় পড়েছিল ব্রাজিলও। গোলশূন্য ড্রয়ের ম্যাচে তো সেদিন ড্রেসিংরুমে অক্সিজেন মাস্ক পরতে হয়েছিল নেইমার-গ্যাব্রিয়েল জেসুসদের। তাই বলিভিয়ায় খেলা মানেই প্রতিপক্ষের কাছে আতঙ্কের এক নাম।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে