
বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেজকে কাছ থেকে পেয়েও দেখার সুযোগ হয়নি বাংলাদেশের মানুষের। গত মাসে অল্প সময়ের জন্য ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। মার্তিনেজ দেখতে না পারার আক্ষেপ মিটে যেতে পারে বাংলাদেশের ফুটবল প্রেমীদের। এবার বাংলাদেশে আসার সম্ভাবনা জেগেছে আরেক বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহোর।
আগামী মাসে পশ্চিমবঙ্গের মানুষ মেতে উঠবে দুর্গা পূজার উৎসবে। সেই উৎসব বাড়িয়ে তুলতে পূজার আগে কলকাতায় আসার কথা আছে বার্সেলোনা ও ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোর। সব ঠিক থাকলে পূজার আগে রোনালদিনহোর কলকাতায় আসার কথা নিশ্চিত করেছেন উদ্যোক্তা ও স্পোর্টস প্রোমোটর শতদ্রু দত্ত।
শতদ্রুর উদ্যোগে এর আগে বাংলাদেশে এসেছেন মার্তিনেজ। রোনালদিনহোর কী সেই সুযোগ আছে? আজকের পত্রিকার এমন প্রশ্নের জবাবে শতদ্রু বললেন, ‘আমরা তাঁকে বাংলাদেশেও আনতে পারি। এরই মধ্যে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। পৃষ্ঠপোষক মিললে রোনালদিনহোর বাংলাদেশে আসার সুযোগ আছে।’
বিশ্ব ফুটবলের কিংবদন্তিদের ভারতে আনার ব্যাপারে শতদ্রুর সুনাম আছে। পেলে, ডিয়েগো ম্যারাডোনা, কাফুদের অতীতে কলকাতায় এনেছিলেন ৪৩ বছর বয়সী এই উদ্যোক্তা। সব ঠিক থাকলে ১৬,১৭ কিংবা ১৮ অক্টোবর রোনালদিনহোকে কলকাতায় আনতে চান শতদ্রু। পৃষ্ঠপোষক মিললে বার্সেলোনার হয়ে দুইবারের ব্যালন ডি’অর জয়ীকে ঢাকায় আনার ব্যাপারে বেশ আশাবাদী তিনি।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪০ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে