মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন ইয়ুর্গেন ক্লপ। জার্মান কোচের এমন সিদ্ধান্তে অনেকে হতবাক। অলরেড সমর্থকেরা তো বটে, অ্যানফিল্ডের তারকারাও গুরুর বিদায়ের খবরটা মানতে পারছেন না। ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক তো বলেই দিলেন, এই খবর ‘মেনে নেওয়া কঠিন’।
গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে লিভারপুল ছাড়ার ঘোষণা দেন ক্লপ। চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত থাকলেও আগামী জুলাইয়ে অ্যানফিল্ড থেকে বিদায় নেবেন তিনি। প্রিমিয়ার লিগে ‘সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর’ বিদায়ের খবর শুনে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার মন্তব্য, ‘কিছুটা ধাক্কা খেলাম। তবে আমি আনন্দিতও। কারণ সে না থাকায় লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আরেকটু শান্তিতে ঘুমাতে পারব।’
গতকাল ক্লপ জানান, লিভারপুল ছাড়ার বিষয়টি তিনি গত নভেম্বরেই ক্লাবকে জানিয়েছেন। তবে সেটি শুক্রবার জনসম্মুখে বলার আগ পর্যন্ত শিষ্য, ভক্ত-সমর্থকদের কেউ জানত না। স্বাভাবিকভাবে ক্লপের এই সিদ্ধান্তে অনেকে বিস্মিত হয়েছেন। লিভারপুলের ডাচ ডিফেন্ডার ফন ডাইকও তাদের একজন। ক্লপ তাঁর কাছে কী, সেটিই বলেছেন তিনি, ‘এই কোচ আমাদের কাছে, আমার কাছে, ক্লাবের কাছে অনেক কিছু। তবে তিনি সিদ্ধান্তটি নিয়েছেন নিজের ও তাঁর পরিবারের জন্য।’
৩২ বছর বয়সী এই তারকাকে সাউদাম্পটন থেকে ২০১৮ সালে অ্যানফিল্ডে আনেন ক্লপ। তাঁর অধীনেই ফন ডাইকের বিশ্বসেরা ডিফেন্ডারদের একজন হয়ে ওঠা। প্রিয় কোচের বিদায়ের খবর শুনে তিনি আরও বলেন, ‘এটা মেনে নেওয়া কঠিন কিন্তু আমাদের মানসিকতা হল খেলার দিকে মনোযোগ রাখা।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৬ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে