রেফারিকে ঘুষি মারার পরই গ্রেপ্তার হয়েছিলেন আঙ্কারাগুচু ক্লাব সভাপতি ফারুক কোচা। এবার তাঁকে দেওয়া হয়েছে কঠিন শাস্তি। আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাঁর ওপর।
ফারুককে নিষিদ্ধ করার কথা গতকাল এক বিবৃবিতে জানিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। তাদের শৃঙ্খলা বোর্ড এমন (আজীবন নিষিদ্ধ) সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আঙ্কারাগুচু ক্লাবকেও কঠিন শাস্তি দিয়েছে টিএফএফ। ক্লাবকে ৬৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় তা ৭৫ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে তাদের পাঁচ ম্যাচ খেলতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আঙ্কারাগুচু ক্লাবের অন্যান্য কর্মকর্তারাও নিষেধাজ্ঞা পেয়েছেন। তাদেরকে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে।
আঙ্কারার এরইয়ামান স্টেডিয়ামে তুরস্কের সুপার লিগে গত সোমবার মুখোমুখি হয়েছিল আঙ্কারাগুচু ও রাইজেসপোর। সেই ম্যাচে ১৪ মিনিটে অলিম্পিও মরুতানের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল আঙ্কারাগুচু। এরপর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে আদোলফো গাইচের গোলে সমতায় ফেরে রাইজেসপোর। রাইজেসপোরের সমতাসূচক গোলের পরই মাঠে যান আঙ্কারাগুচু ক্লাব সভাপতি কোচা। আঙ্কারাগুচু ক্লাব সভাপতি এরপর রেফারি হালিল ইউমুট মেলারের মুখে সজোরে ঘুষি মারেন। এরপরই তুরস্কের সুপার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
রেফারি মেলারের ওপর হামলার ঘটনায় ওঠে নিন্দার ঝড়। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়িপ এরদোয়ান এক বিবৃতিতে বলেছিলেন, ‘আঙ্কারাগুচু-রাইজেসপোর ম্যাচে রেফারি হালিল ইউমুট মেলারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। আমি তার দ্রুত আরোগ্য কমানা করছি। খেলাধুলা শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক। তুরস্কের ফুটবলে আমরা কোনো রকম সহিংসতা মেনে নেব না।’

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১৬ মিনিট আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
৪২ মিনিট আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৩ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪ ঘণ্টা আগে