রিয়াল মাদ্রিদের কোচের পদ ছেড়েছেন ২০২১ সালে। এরপর থেকেই বেকার আছেন জিনেদিন জিদান। বেকার বললে ভুল হবে অবশ্য। কেননা, তাঁকে পেতে অনেক ক্লাব ও জাতীয় দল আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু এতে সাড়া দেননি তিনি। ফরাসি কিংবদন্তির ইচ্ছা ফ্রান্স জাতীয় দলের কোচ হবেন তিনি।
কাতার বিশ্বকাপের পর একটা সম্ভাবনা থাকলেও তা মিইয়ে গেছে। বর্তমানে দায়িত্বে থাকা দিদিয়ের দেশমের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। তার মানে, আবারও জিদানকে অপেক্ষা করতে হবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
তত দিন অপেক্ষা করবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে নিজ দেশের জাতীয় দলের কোচ হওয়ার আশায় বুক বেঁধে রয়েছেন জিদান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্যাশন সাময়িকী জিকিউর সঙ্গে কথা বলার সময় এমনটিই জানিয়েছেন ৫০ বছর বয়সী কোচ।
জিদান বলেছেন, ‘বহুবারই বলেছি, যখন আপনি ফ্রান্স দলে খেলার পর কোচ হওয়ার চিন্তা-ভাবনা করবেন, তখন এটা অযৌক্তিক কিছু নয়। তবে এখনো সে সময় আসেনি। কানের হয়ে খেলার সময় বোর্দোয় যোগ দিতে চেয়েছিলাম। এরপর জুভেন্টাসে খেলতে চেয়েছিলাম এবং তারপর রিয়াল মাদ্রিদে গিয়েছি। প্রতিবারই ছিল আলাদা আলাদা সব অভিজ্ঞতা, যাকে আমরা উচ্চাশা বলি। সব সময়ই উচ্চাভিলাষী ছিলাম এবং নিজের ওপর আস্থা রেখেছি।’
১৯৯৮ বিশ্বকাপ বিজয়ী জিদান খেলোয়াড় হিসেবে যেমন সফল, তেমনি কোচ হিসেবেও। যদিও রিয়ালের বাইরে আর কোনো দলকে কোচিং করাননি এখনো। রিয়ালের হয়ে দুই মেয়াদে তিনটি চ্যাম্পিয়নস লিগসহ একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের তিনটি আবার টানা ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত জিতেছেন।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৭ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে