
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড; কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
শেষ আটের ম্যাচে শনিবার দিবাগত রাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভোরি কোস্টকে ৩-২ গোলে হারিয়েছে মিসর। দলকে শেষ চারে তুলতে ৫২ মিনিটে শেষ গোলটি করেন সালাহ। এর আগে প্রথমার্ধেই দুবার গোল উৎসব করে মিসর। একবার করে স্কোরশিটে নাম লেখান উমর মারমুশ ও রামি রাবিয়া।
২০১১ সালে মিসরের জার্সিতে অভিষেক হয় সালাহর। জাতীয় দলের হয়ে তাঁর সর্বোচ্চ অর্জন দুবার আফকনে রানার্সআপ হওয়া। ২০১৭ সালে ক্যামেরুনের কাছে হেরে আফ্রিকার শ্রেষ্ঠত্বের মঞ্চের শিরোপা হাতছাড়া করে মিসর। এরপর ২০২১ সালের ফাইনালে সেনেগালের কাছে হেরে যায় দলটি।
চার বছর পর আবারও ফাইনালের পথে মিসর। একই সঙ্গে তাদের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ। শেষ চারে সেনেগালকে পেয়েছে দলটি। যাদের কাছে হেরে চার বছর আগে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল মিসরকে। ১৪ জানুয়ারি ফাইনালে ওঠার মিশনে নামবে দুই দল। আর মাত্র দুটি জয়ের দেখা পেলেই মিসরের হয়ে অধরা শিরোপার স্বপ্ন সত্যি হবে সালাহর। এ জন্য তাঁকে বড় ভূমিকা পালন করতে হবে। কোয়ার্টার ফাইনাল শেষে সালাহ বলেন, ‘আমাদের জন্য দারুণ একটা ম্যাচ ছিল। আমরা সবাই দেশের জন্য লড়াই করছি।’
কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে নাইজেরিয়া। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষে হট ফেবারিট মরক্কো। ১৫ জানুয়ারি মাঠে নামবে তারা।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩২ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে