
ফুটবল বিশ্বকাপে খেলা আলজেরিয়ার জন্য রীতিমতো ‘সোনার হরিণ’। বাছাইপর্বেই বেশির ভাগ সময় থেমে যায় তাদের পথচলা। অবশেষে তাদের দীর্ঘ এক যুগের অপেক্ষা ফুরোল। আফ্রিকা মহাদেশের এই দল জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে।
মিলুদ হাদেফি স্টেডিয়ামে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে আলজেরিয়া-সোমালিয়া। ‘জি’ গ্রুপের এই ম্যাচে সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলজেরিয়া। আলজেরিয়ার ফরোয়ার্ড মোহাম্মদ আমুরা করেছেন জোড়া গোল। ৭ ও ৫৭ মিনিটে হয়েছে তাঁর এই দুই গোল। অপর গোল ১৯ মিনিটে করেছেন মাহরেজ। তাতে ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপের পর আলজেরিয়া এই প্রথম খেলতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ খেলেছে আলজেরিয়া।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছর হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। আয়োজক হিসেবে এই তিন দল বিশ্বকাপের মূলপর্বে উঠে গেছে। তারাসহ এখন পর্যন্ত ২০ দল ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে। জিবুতিকে পরশু ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছিল মিসর। মাহরেজের আলজেরিয়া গতকাল ২০তম দল হিসেবে উঠেছে বিশ্বকাপে। ৯ ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে আলজেরিয়া। একটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। ২২ পয়েন্ট নিয়ে আফ্রিকা অঞ্চলের ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আলজেরিয়া।
২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮ দল। বাছাইপর্ব পেরিয়ে তিন স্বাগতিক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে আরও ৪৫টি দেশ। গতকাল পর্যন্ত তিন স্বাগতিকসহ ২০ দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে। উত্তর আমেরিকা থেকে অংশ নেবে ৬ দল। তিন আয়োজক দেশ বাদে আরও তিন দল উঠবে বিশ্বকাপের মূলপর্বে। ওশেনিয়া মহাদেশ থেকে একটা দল ওঠার কথা ছিল। এই অঞ্চল থেকে উঠেছে নিউজিল্যান্ড। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে—লাতিন আমেরিকা থেকে এই ছয় দল বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে। এশিয়া থেকে ২, আফ্রিকা থেকে ৫ ও ইউরোপ থেকে ১৬ দলের এখনো বিশ্বকাপে ওঠা বাকি। এমনকি ইউরোপ থেকে একটা দলও বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি।
২০২২ সালে সর্বশেষ কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেবার খেলেছিল ৩২ দল। আর্জেন্টিনা আগামী বছর নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ৪৮ দলের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১১ শহর, মেক্সিকোর তিন ও কানাডার দুই শহরে হবে আগামী বিশ্বকাপ।
২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট কেটেছে যে ২০ দল
আয়োজক: যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা (উত্তর আমেরিকা থেকে এখনো বাকি ৩)
এশিয়া: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান (বাকি ২)
ওশেনিয়া: নিউজিল্যান্ড
দক্ষিণ আমেরিকা: ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে
আফ্রিকা: মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া (বাকি ৫)
ইউরোপ: কেউ কাটেনি মূলপর্বের টিকিট (বাকি ১৬)

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে