
বয়স শুধুই একটা সংখ্যা—ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিকে দেখলে যে কেউ হলফ করে বলবেন এমন কথা। দুজনেই এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এই বয়সেও দুর্দান্ত খেলছেন তাঁরা। তবে অবাক করার ব্যাপার হলো, ২০২৬ বিশ্বকাপে ৮ ‘বুড়ো’র তালিকায় রোনালদোর নাম থাকলেও নেই মেসি। এমনকি ব্রাজিল-আর্জেন্টিনার কোনো বুড়ো নেই ২০২৬ ফুটবল বিশ্বকাপে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ গতকাল এক প্রতিবেদনে ৮ বুড়ো ফুটবলারের তালিকা করেছে। বিশ্বকাপে অংশ নেওয়া ১২৪৮ জন ফুটবলারের তালিকা বিশ্লেষণ করে বয়স্ক ফুটবলার বেছে নিয়েছে। ন্যুনতম ৪০ বছর বয়স হলেই তাঁদের বুড়োদের ক্যাটাগরিতে ফেলেছে ‘ও গ্লোবো’। সেই আট বুড়ো হলেন ক্রেগ গর্ডন, রোনালদো, গিয়ের্মো ওচোয়া, লুকা মদরিচ, এডিন জেকো, ম্যানুয়াল নয়্যার, জোসিমার দিয়াজ ও ফার্নান্দো মুসলেরা। যাঁদের মধ্যে ওচোয়া, রোনালদো ষষ্ঠবারের মতো ফুটবল বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।
আট বুড়োর মধ্যে গোলরক্ষক পাঁচ জন। তাঁরা হলেন-ওচোয়া, নয়্যার, গর্ডন, দিয়াজ এবং মুসলেরা। স্কটল্যান্ডের গোলরক্ষক গর্ডন ‘ও গ্লোবো’র তালিকায় থাকা আট ফুটবলারের মধ্যে বয়স্ক। এই তালিকায় দুইয়ে থাকা রোনালদোর বয়স ৪১ বছর। পর্তুগালের হয়ে দুইবার নেশনস লিগ ও একবার ইউরো জিতলেও বিশ্বকাপটা এখনো অধরা।
গর্ডন ও দিয়াজ এবারই প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। যাঁদের মধ্যে দিয়াজের দল কেপভার্দে এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। তালিকাভুক্ত আটজনের মধ্যে মদরিচ, নয়্যার ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলেন। মদরিচ খেলছেন এসি মিলানের হয়ে। আর নয়্যার বায়ার্ন মিউনিখের গোলপোস্ট সামলাচ্ছেন বছরের পর বছর ধরে।
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। তবে ‘গ্লোবো’র তালিকায় মাত্র ১ বছরের জন্য বুড়ো হতে পারেননি মেসি। আগামী ২৪ জুন ৩৯ বছর পূর্ণ করবেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।
| নাম | দল | বয়স |
|---|---|---|
| ক্রেগ গর্ডন | স্কটল্যান্ড | ৪৩ বছর |
| ক্রিস্টিয়ানো রোনালদো | পর্তুগাল | ৪১ বছর |
| গিয়ের্মো ওচোয়া | মেক্সিকো | ৪০ বছর |
| এডিন জেকো | বসনিয়া | ৪০ বছর |
| লুকা মদরিচ | ক্রোয়েশিয়া | ৪০ বছর |
| ম্যানুয়েল নয়্যার | জার্মানি | ৪০ বছর |
| জোসিমার দিয়াস | কেপভার্দে | ৪০ বছর |
| ফার্নান্দো মুসলেরা | উরুগুয়ে | ৪০ বছর |

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩৬ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২ ঘণ্টা আগে