
হৃদ্রোগে আক্রান্ত হয়ে চার বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তবে তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ৭ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চলছে বিচারকার্য। সেই মামলার শুনানিতে আদালতে সাক্ষ্য দিতে এসে বিস্ফোরক এক তথ্যই দিলেন ম্যারাডোনার ময়নাতদন্ত করা এক ফরেনসিক বিশেষজ্ঞ মরিসিও কাসিনেয়ি। ম্যারাডোনার মৃতদেহ দেখে তাঁর মনে হয়েছিল, মৃত্যুর আগে যন্ত্রণায় কাতর ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ও লিভার সিরোসিসের কারণে মৃত্যুর অন্তত ১০ দিন আগে ম্যারাডোনার ফুসফুসে পানি জমে ছিল। মরিসিও বিচারকদের জানান, চিকিৎসক ও নার্সদের এ ব্যাপারে লক্ষ্য করা উচিত ছিল। ম্যারাডোনার হৃৎপিণ্ডের ওজন স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ ছিল। এর ফলে, মৃত্যুর ১২ ঘণ্টা আগে থেকে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি।
মরিসিও বলেন, ‘ম্যারাডেনা যেখানে ছিলেন, সেটা গৃহ হাসপাতালের জন্য উপযুক্ত ছিল না। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ এবং ফুসফুসে পানি জমার কারণে মারা গেছেন তিনি।’
ম্যারাডোনার জীবনের শেষ দিনগুলোকে ‘ভয়াবহ নাট্যমঞ্চ’ হিসেবে অ্যাখ্যায়িত করেন কৌঁসুলিরা। তাদের দাবি, দীর্ঘ সময় ধরে যন্ত্রণা ভোগ করতে ম্যারাডোনাকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। তাই সাত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগ আনেন তারা।
দোষ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে অভিযুক্তদের। জুলাই পর্যন্ত এই মামলা চলতে পারে। যেখানে ১২০ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
মস্তিষ্কের অস্ত্রোপচার করার পর সেরে ওঠার জন্য হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন ম্যারাডোনা। লম্বা সময় ধরেই কোকেন ও মদের নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করছিলেন তিনি। কিন্তু সেই লড়াইয়ে জয়ের আগেই ২০২০ সালের ২৫ নভেম্বরে পৃথিবীকে বিদায় বলেন বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে