
লিভারপুলের সঙ্গে চলতি মৌসুম শেষে মোহামেদ সালাহর চুক্তি শেষ হওয়ার গুঞ্জনটাই চলছিল বেশি। শেষ পর্যন্ত সেটা গুঞ্জন হিসেবেই থেকে গেল। মিসরীয় ফরোয়ার্ডের সঙ্গে আজ নতুন চুক্তি হয়েছে লিভারপুলের। ইংলিশ ক্লাবটি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সেটা নিশ্চিত করেছে।
সালাহর সঙ্গে লিভারপুলের নতুন চুক্তিটা দুই বছরের। তার মানে ২০২৭ পর্যন্ত এই ক্লাবেই থাকছেন মিসরীয় ফরোয়ার্ড। চুক্তি স্বাক্ষর শেষে লিভারপুলকে সালাহ বলেছেন, ‘স্বাক্ষর করেছি। কারণ, আমাদের আরও শিরোপা জেতার সুযোগ রয়েছে। নিজের খেলা উপভোগ করতে পারাটা দারুণ ব্যাপার। ক্যারিয়ারের-সেরা বছরগুলো কাটিয়েছি এখানেই। আট বছর খেলেছি। এটা ১০ বছর হবে বলে আশা করছি।’
লিভারপুলে গত আট বছরে অসংখ্য রেকর্ড গড়েছেন সালাহ। অ্যানফিল্ড তো বটেই, অন্যান্য ভেন্যুতেও ভক্ত-সমর্থকদের ভালোবাসা পেয়েছেন তিনি। ভবিষ্যতে অলরেডরা আরও শিরোপা জিতবে বলে সালাহ আত্মবিশ্বাসী। মিসরীয় ফরোয়ার্ড বলেন, ‘ভক্ত-সমর্থকদের বলতে চাই, লিভারপুলে থাকতে পেরে খুব খুশি। চুক্তিতে স্বাক্ষর করেছি। একসঙ্গে বড় বড় শিরোপা জিততে পারব বলে আমার বিশ্বাস। ভবিষ্যতে আরও শিরোপা জিততে যাচ্ছি আমরা।’
ইতালির ক্লাব এএস রোমা থেকে ২০১৭ সালে লিভারপুলে আসেন সালাহ। আট বছরের ক্যারিয়ারে লিভারপুলের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে খেলেছেন ৩৯৪ ম্যাচ। ইংলিশ ক্লাবটির হয়ে ২৪৩ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১০১ গোলে। একটি করে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্ড, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জিতেছেন লিভারপুলের জার্সিতে। দুবার জিতেছেন লিগ কাপ।
যত দিন যাচ্ছে, সালাহ হয়ে উঠছেন আরও দুর্দান্ত। লিভারপুলের জার্সিতে ২০২৪-২৫ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৪৫ ম্যাচ। ৩২ গোলের পাশাপাশি ২২ গোলে অ্যাসিস্ট করেছেন। ২৭ গোল করে এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মিসরীয় ফরোয়ার্ড। সালাহর চুক্তি উপলক্ষেই যে আজ লিভারপুল সামাজিক মাধ্যমে এত সরব, সেটা তো বোঝাই যাচ্ছে।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২১ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে