রিয়াল মাদ্রিদের বিপক্ষে গতকাল নায়ক হওয়ার সুযোগ ছিল ম্যানুয়েল নয়্যারের। ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করে বুঝতেই দিচ্ছিলেন না তাঁর ৩৮ বছর বয়সকে। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ভুল করে খলনায়ক বনে গেছেন তিনি।
অথচ, বায়ার্নের গোলবারের নিচে অতন্দ্র প্রহরী ছিলেন নয়্যার। দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর নিশ্চিত দুটি গোল অবিশ্বাস্যভাবে সেভ করে বায়ার্নকে ফাইনালের পথেই নিয়ে যাচ্ছিলেন তিনি। এ দুটি সেভের বাইরে ম্যাচে রিয়ালের আরও কিছু দুর্দান্ত আক্রমণও নসাৎ করেছেন তিনি।
বদলি নামা আলফানসো ডেভিসের করা গোলে এগিয়ে থেকে বায়ার্ন যখন ম্যাচ শেষের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই শিশুতোষ এক ভুল করে বসলেন নয়ার। ৮৮ মিনিটে করা তাঁর ভুলে সুযোগ পেয়েই কাজে লাগিয়ে রিয়ালের নায়ক বনে গেলেন হোসেলু। ভিনিসুয়ুসের শট বুকে নিতে গিয়ে হঠাৎ করে একটু ওপরে উঠে গেলে পাশে থাকা স্প্যানিশ ফরোয়ার্ড দ্রুতই নয়্যারের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন। ৩ মিনিট পর যোগ করা সময়ে গোল করে বায়ার্নের কাছ থেকে ম্যাচটাই ছিনিয়ে নিলেন সুপার সাব হোসেলু। হোসেলুর জোড়া গোলেই ২-১ ব্যবধানে জিতে ওয়েম্বলির ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে ফাইনাল নিশ্চিত হওয়ায় ১৫ তম চ্যাম্পিয়নস লিগ জয়ের অপেক্ষায় এখন তারা। লন্ডনের ওয়েম্বলির ১ জুনের ফাইনালে লস ব্ল্যাঙ্কোসদের প্রতিপক্ষ জার্মানির আরেক পরাশক্তি বরুসিয়া ডর্টমুন্ড।
আরেকটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি পাওয়ার সুযোগ পেয়ে যখন উচ্ছ্বসিত রিয়ালের খেলোয়াড়েরা তখন নিজের ভুলের ব্যাখ্যায় ভাষা হারিয়ে ফেলেছেন নয়্যার। ম্যাচ শেষে বায়ার্ন গোলরক্ষক বলেছেন, ‘এই মুহূর্তে আমার অনুভূতি এখন কেমন যারা ফুটবল খেলেছে তারা জানে। ৮৫ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে আমরা ম্যাচে এগিয়ে ছিলাম। এটা (ভুলটা) এক তিক্ত অভিজ্ঞতা। আমরা লন্ডনে এক ধাপ এগিয়ে যাব, নিজেদের ফাইনালে দেখছি, কিন্তু এখন আমি ভাষা হারিয়ে ফেলছি।’
নয়্যারের ভুলটা যে অপ্রত্যাশিত তা মানছেন বায়ার্ন কোচ টমাস টুখেলও। তাই শিষ্যের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘মানু অবিশ্বাস্য ভালো করছিল। কিন্তু এরপরেই এমন একটি ভুল করল যা সে ১০০ বছরেও করত না।’

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৩ ঘণ্টা আগে