সৌদি আরবে করিম বেনজেমার অভিষেক হয়েছে মনে রাখার মতোই। আল ইত্তিহাদের জার্সিতে দুর্দান্ত এক গোল যেমন করেছেন, তেমনি সতীর্থকে গোল করতে অ্যাসিস্টও করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
কিং ফাহাদ স্টেডিয়ামে গতকাল আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ইএস তিউনিস-আল ইত্তিহাদ। মিডফিল্ডার উসামা বুগুয়েরার গোলে ২৬ মিনিটে এগিয়ে যায় তিউনিস। সমতায় ফিরতে তেমন একটা সময় নেয়নি আল-ইত্তিহাদ। বেনজেমার পাস থেকে ৩৫ মিনিটে সমতাসূচক গোল করেন আল ইত্তিহাদের স্ট্রাইকার আবদের রাজ্জাক হামদাল্লাহ। এই গোল করতে অ্যাসিস্ট করেছেন বেনজেমা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই করিম বেনজেমা পেয়ে যান সেই মাহেন্দ্রক্ষণের দেখা। ৫৫ মিনিটে ইগোর করোনাদোর পাস থেকে বল রিসিভ করেন বেনজেমা। এরপর ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার এক দুর্দান্ত শট করেন বেনজেমা। ফরাসি এই ফরোয়ার্ডের গোলই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ইএস তিউনিসকে ২-১ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ।
সৌদিতে স্মরণীয় অভিষেকের মুহূর্ত বেনজেমা সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। টুইটারে বেশ কিছু ছবি পোস্ট করে ফরাসি এই ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ।’
ইএস তিউনিসকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ‘এ’ গ্রুপের শীর্ষে আল ইত্তিহাদ। গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আল শোর্তা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইএস তিউনিস ও সিএস স্ফ্যাক্সিয়েন।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে