
ইংল্যান্ডকে হারিয়ে গত বছর ইউরো জিতেছিল স্পেন। আগামী ইউরোতে স্প্যানিশরা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। নতুন আসরের ইউরো শুরু হতে এখনো আড়াই বছর বাকি থাকলেও দামামা যেন বেজে হেছে। ২০২৮ সালে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট হবে ৯ ভেন্যুতে।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা গতকাল বুধবার লন্ডনে এক বিবৃতিতে জানিয়েছে, ৯ ভেন্যুতে হবে ২০২৮ ইউরো। ৯ জুন কার্ডিফে শুরু হবে আগামী ইউরোর প্রথম ম্যাচ। ফাইনাল হবে ৯ জুলাই ওয়েম্বলিতে। ৮ শহরের ৯ ভেন্যুতে ৫১ ম্যাচ হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড—২০২৮ ইউরো হবে এই চার দেশে। আয়োজক দেশগুলোর মধ্যে টুর্নামেন্টের মূল পর্বে যারা উঠবে, ঘরের মাঠেই তারা গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে।
আগের বারের মতো এবার সরাসরি খেলার কোনো সুযোগ নেই। বাছাইপর্ব পেরিয়ে তাই ২০২৮ ইউরোর মূলপর্বে খেলতে হবে। প্রথমে চার আয়োজক দেশকে বাছাইপর্বে আলাদা আলাদা গ্রুপে রাখা হবে। যারা সরাসরি উঠতে পারবে না মূল পর্বে, তাদের মধ্যে র্যাঙ্কিংয়ের ওপরের দিকে থাকা দুই দল উঠবে মূলপর্বে। ফাইনালের পাশাপাশি সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালের একটি করে ম্যাচও ওয়েম্বলিতে হবে। কোয়ার্টার ফাইনালের অন্যান্য ম্যাচগুলোর ভেন্যু ডাবলিন, গ্লাসগো ও কার্ডিফ। ওয়েম্বলি, ডাবলিন, গ্লাসগো, কার্ডিফের পাশাপাশি ম্যানচেস্টারের ইতিহাদ, নিউক্যাসলের সেন্ট জেমস পার্ক, লন্ডনের টটেনহাম হটস্পার স্টেডিয়াম, লিভারপুলের হিল ডিকিনসন স্টেডিয়াম ও বার্মিংহামের ভিলা পার্কে হবে আগামী ইউরো।
২০২৮ ইউরোর কারণে ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রায় ৩৬০ কোটি পাউন্ড আয় হতে যাচ্ছে বলে জানিয়েছে উয়েফা। বাংলাদেশি মুদ্রায় সেটা ৫৭ হাজার ৮৩৮ কোটি ৬৪ লাখ টাকা। উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন এক বিবৃতিতে বলেন, ‘২০২৮ ইউরোয় আমরা সবাই এক হয়ে ফুটবলের ভাষায় কথা বলব। যেখানে এই খেলার জন্ম, ঐতিহ্যবাহী স্টেডিয়ামগুলোতে লাখ লাখ সমর্থককে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।’
এখন পর্যন্ত ১৭ আসরের মধ্যে সর্বোচ্চ চারবার ইউরো জিতেছে স্পেন। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার ইউরো জিতেছে জার্মানি। দুইবার করে জিতেছে ইতালি ও ফ্রান্স। একবার করে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়া, চেক প্রজাতন্ত্র, পর্তুগাল, স্লোভাকিয়া, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও গ্রিস।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৪৪ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে