ইতালির ফুটবল প্রেমীরা তখনো ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের বিপক্ষে খেলা দেখায় মগ্ন। এ সময় একদল ডাকাত আজ্জুরিদের সাবেক তারকা ফুটবলার রবার্তো বাজ্জোর বাড়িতে হামলা চালায়।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় নর্দান সিটির ভিসেনজার কাছে ৫ জন দুর্বৃত্ত বাজ্জোর বাড়িতে হামলা চালায় বলে জানিয়েছে ইতালির স্থানীয় সংবাদমাধ্যম। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করে ডাকাতেরা। ডাকাতদের হামলায় আহত বাজ্জোকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
বাজ্জো একাই ৫ ডাকাতের সঙ্গে লড়াই করলেও পেরে ওঠেননি। শেষ পর্যন্ত তাঁকে এবং তাঁর স্ত্রীকে বেঁধে একাধিক ঘড়ি এবং গয়না নিয়ে পালায় তারা। ডাকাতেরা চলে যাওয়ার পর কোনোভাবে নিজেকে বাঁধনমুক্ত করে পুলিশে ফোন করেন সাবেক এই ইতালিয়ান ফরোয়ার্ড। পুলিশ এসে তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাজ্জো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ইতালির প্রথম ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপে গোল করা বাজ্জোর জাতীয় দলের হয়ে একই সঙ্গে নায়ক এবং খলনায়ক হওয়ার অভিজ্ঞতা আছে। ১৯৯৪ বিশ্বকাপে পাঁচ গোল করে প্রায় একাই ইতালিকে ফাইনালে তুলেছিলেন তিনি। আবার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করে খলনায়ক বনে যান বাজ্জো।
ক্লাব ক্যারিয়ারে বাজ্জো খেলেছেন ইতালির তিন জায়ান্ট জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানে। ১৯৮২ সালে ভিসেনজার হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন ৫৭ বছর বয়সী এই তারকা। অবসর নেন ২০০৪ সালে, ব্রেসিয়ারে। ইতালির জার্সিতে ১৯৮৮-২০০৪ পর্যন্ত ৫৬ ম্যাচে ২৭ গোল করেছেন তিনি।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে