শনিবার আল-বায়েত স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন কি না তা নিয়ে ছিল অনেক ‘যদি কিন্তু’। এবার কাতারে ফেরার কথা জানিয়েছেন স্টার্লিং।
এক বিবৃতিতে আজ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) স্টার্লিংয়ের কাতার ফেরার খবর জানিয়েছে। এফএ বলেছে, ‘রাহিম স্টার্লিং কাতারে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ফিরছেন। চেলসির এই ফরোয়ার্ড পারিবারিক কারণে কিছু সময়ের জন্য দেশে গিয়েছিলেন। তবে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে আল-ওয়াকরায় আগামীকাল ফেরার কথা রয়েছে।’
স্টার্লিংয়ের লন্ডনের বাড়িতে ডাকাতি হয়েছে গত শনিবার সন্ধ্যায়। ৩ লাখ পাউন্ডের (বাংলাদেশি ৩ কোটি ৮০ লাখ টাকা) ঘড়ি চুরি হয়েছে ইংলিশ এই স্ট্রাইকারের বাড়ি থেকে। ডাকাতির সময়ে বাড়িতে ছিলেন স্টার্লিংয়ের মা এবং সন্তান। একারণে কাতার ছেড়ে লন্ডনে চলে গেছেন এই ইংলিশ তারকা। খেলতে পারেননি রোববার সেনেগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বলেছিলেন, ‘যদি তিনি পারেন, তাহলে কাতারে ফিরবেন, তবে সবার আগে তার পরিবার।’ ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট তখন তাঁকে খেলার জন্য চাপ দেননি। বরং তাঁর পরিবারের কথা ভাবতে বলেছিলেন।
ইংল্যান্ডের জার্সিতে ৮১ ম্যাচে ২০ গোল করেন স্টার্লিং। অ্যাসিস্ট করেন ২৭ গোলে। বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে করেন ১ গোল, ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। এবারের বিশ্বকাপে ইরানের বিপক্ষে গোলটি করেন এই ইংলিশ স্ট্রাইকার।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে