বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপা জয়ী দল ব্রাজিল। পাঁচবারের সফলতম দলটি এবার কাতার বিশ্বকাপে যাবে ‘হেক্সা’ মিশনে। বিশ্বকাপে নেইমার-ভিনিসিয়ুসরা কোন জার্সি পরে মাঠ মাতাবেন, তা জানা গেছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে।
ব্রাজিলের জার্সি ডিজাইন করেছে জার্সি প্রস্তুতকারক সংস্থা নাইকি। বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে যথারীতি তাদের ক্ল্যাসিক হলুদ রং আছে। জার্সির কলার-হাতাতে সবুজ ও নীল রঙের ছোঁয়া আছে। যা দেশটির পতাকাকে প্রতিফলিত করেছে। নাইকি সেলেসাওদের জার্সিতে জাগুয়ারের (এক প্রজাতির চিতাবাঘ) মৃদু ছাপও রেখেছে। ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সির সঙ্গে আছে নীল রঙের জার্সিও। প্রিয় দলের জার্সি গায়ে চড়াতে হলে সমর্থকদের আরও এক মাসের বেশি অপেক্ষা করতে হবে। অ্যালিসন বেকার-জেসুসদের জার্সি ১৫ সেপ্টেম্বরে বাজারে ছাড়বে নাইকি।
২০০২ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। মাঝে পাঁচ বিশ্বকাপ শেষ হলেও নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আশা অপূর্ণই থেকে গেছে। কাতার বিশ্বকাপে তারা এবার অন্যতম ফেভারিট হিসেবে যাবে। অভিজ্ঞ নেইমার-থিয়াগো সিলভাদের পাশাপাশি উদীয়মান ফুটবলার ভিনিসিয়ুস-রদ্রিগোরা দুর্দান্ত ছন্দে আছেন। তরুণ ও অভিজ্ঞদের দুরন্ত পারফরম্যান্স কোচ তিতেকে কাতার বিশ্বকাপ জয়ের আশা জোগাচ্ছে।
ফুটবল বিশ্বকাপের ২২তম আসর শুরু আগামী ২১ নভেম্বর। আর শেষ ১৮ ডিসেম্বর। কাতার বিশ্বকাপে ‘জি’ গ্রুপে আছে ব্রাজিল। তাদের গ্রুপের বাকি দলগুলো হচ্ছে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। নেইমার-ভিনিসিয়ুসদের ‘হেক্সা’ মিশন শুরু হবে সার্বিয়ার বিপক্ষে। ম্যাচটি ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে লুসাই স্টেডিয়ামে।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
৩০ মিনিট আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে