
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হারের দিনে হেরেছে ভারতও। গতকাল হংকংয়ের মাঠে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে তারা। বিপরীতে বাংলাদেশ নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরেছে ২-১ ব্যবধানে। হারের ফলে চার দলের গ্রুপ ‘সি’তে চার নম্বরে নেমে গেছে ভারত। সিঙ্গাপুরের কাছে হেরেও ভারতের ওপরে তিন নম্বরে বাংলাদেশ। তবে দুই দলেরই অর্জন সমান ১ পয়েন্ট।
সমান পয়েন্ট নিয়েও ভারতের চেয়ে কেন এগিয়ে বাংলাদেশ? সে ব্যাপারটি স্পষ্ট করা যাক। বাংলাদেশ ও ভারত দুই দলই দুটি করে ম্যাচ খেলেছে। নিজেদের মধ্যে একটি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে তাদের। একটি করে ম্যাচ হেরেছে। তারপর পয়েন্ট টেবিলে দেখা হয় গোল ব্যবধান। হামজা ও সুনীলদের গোল ব্যবধানে সমান (–১)।
তাহলে বাংলাদেশ এগিয়ে আছে কোথায়? মূলত ভারত টুর্নামেন্টে এখনো কোনো গোল করতে পারেনি। বাংলাদেশ একটি গোল করেছে সিঙ্গাপুরের বিপক্ষে। এ কারণেই পয়েন্ট টেবিলে ভারতের চেয়ে এগিয়ে হামজা চৌধুরীরা।
সুনীল ছেত্রীরা হংকং ম্যাচ জিততে পারলে পুরস্কার হিসেবে পেতেন ৪২ লক্ষ রুপি। আগেই এই ঘোষণা দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এই টনিকে উজ্জীবিত না হয়ে উল্টো ফিফা র্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ২৬ ধাপ পেছনে থাকা হংকংয়ের কাছে হেরে গেছে ভারত। তাতে গ্রুপের তলানীতে তারা। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিঙ্গাপুর। সমান ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করে দুই হংকং।
| দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল ব্যবধান | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|
| সিঙ্গাপুর | ২ | ১ | ১ | ০ | +১ | ৪ |
| হংকং | ২ | ১ | ১ | ০ | +১ | ৪ |
| বাংলাদেশ | ২ | ০ | ১ | ১ | –১ | ১ |
| ভারত | ২ | ০ | ১ | ১ | –১ | ১ |

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে