Ajker Patrika

‘তারকাখ্যাতি নয়, ফর্ম দিয়েই পর্তুগাল দলে রোনালদো’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ মে ২০২৬, ২১: ৫২
‘তারকাখ্যাতি নয়, ফর্ম দিয়েই পর্তুগাল দলে রোনালদো’
মাঠে এখনো নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকেন সিআরসেভেন। ছবি: সংগৃহীত

সমবয়সীরা ফুটবল ছেড়ে কোচিং, ধারাভাষ্যকার বা ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো পেশায় জড়িয়েছেন। কিন্তু ৪১-এ এসেও থামেননি ক্রিস্টিয়ানো রোনালদো। এখনো পর্তুগালের হয়ে খেলেন এ তারকা ফরোয়ার্ড। পর্তুগিজদের কোচ রবার্তো মার্তিনেজ জানালেন, শুধু নাম বা খ্যাতির কারণে নয়, ফর্মের ভিত্তিতেই রোনালদোকে দলে রাখেন তিনি।

লিসবনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, ‘কোনো কিংবদন্তিকে নয়, আমরা সেই রোনালদোকে পরিচালনা করি, যে জাতীয় দলের হয়ে খেলতে ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। বয়স কেবল একটি সংখ্যা। জাতীয় দলে নির্দিষ্ট দিনে ঠিক কী ঘটছে, তা আমরা কেবল পরিমাপ করতে পারি এবং পরের দিনের জন্য সিদ্ধান্ত নিতে পারি। কখনোই পরের দিনের চেয়ে বেশি দূরের কথা ভাবতে পারেন না।’

আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১৪৩ গোল করা রোনালদো মার্তিনেজের অধীনে ৩০ ম্যাচে করেছেন ২৫ গোল। তাঁর প্রশংসা করে মার্তিনেজ বলেন, রোনালদো সব সময় কৌশল বাস্তবায়ন করেন এবং নিজের পাশাপাশি অন্যদের জন্যও জায়গা তৈরি করেন।

রোনালদোকে নিয়ে মার্তিনেজ আরও যোগ করেন, ‘সঠিক পজিশনে থাকার ব্যাপারে রোনালদো খুব সুসংগঠিত এবং আমাদের আক্রমণাত্মক কৌশলগুলো সব সময় বাস্তবায়ন করে। আর এটাই তাকে গোল করার সুযোগ করে দেয়, যেমনটা সে করে আসছে। একই সঙ্গে আমাদের খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি করার সুযোগও করে দেয়।’

শুরুর একাদশে না হলেও রোনালদোকে মাঠে নামাতে চান মার্তিনেজ, ‘এখন আমাদের পাঁচ বদলি খেলোয়াড় নামানোর সুযোগ আছে। তাতে বিষয়টা অনেকটা এমন দাঁড়িয়েছে যে, আমাদের একটি শুরুর দল ও একটি শেষের দল আছে। এর মধ্যে কোনো পার্থক্য নেই। বিভিন্ন ভূমিকা থাকে; রোনালদো সব সময় তার ভূমিকা মেনে নেয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত