ইউরোপীয় ফুটবলে দীর্ঘদিন ধরে খেলছেন আনহেল দি মারিয়া। বেনফিকার হয়ে ইউরোপ পর্ব শুরু করেন ২০০৭ সালে। পর্তুগিজ ক্লাবটির পর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), জুভেন্টাস—চারটি ভিন্ন ভিন্ন ক্লাবে খেলেছেন দি মারিয়া। পরে আবার ফেরেন বেনফিকাতেই।
বেনফিকার সঙ্গে জুনেই চুক্তি শেষ হবে দি মারিয়ার। গত সপ্তাহের বৃহস্পতিবার ইএসপিএন আর্জেন্টিনা এক প্রতিবেদন প্রকাশ করে যে দি মারিয়াকে নিতে আলোচনা করছে ইন্টার মায়ামি। মায়ামিতে খেলছেন তাঁর (মায়ামি) আর্জেন্টিনা দলের সতীর্থ লিওনেল মেসি। মেসি ছাড়াও আছেন লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটসের মতো তারকারা। তবে ক্লাব ফুটবলে আপাতত মেসি-দি মারিয়ার এক সঙ্গে খেলা সম্ভব না। প্যারাগুয়ের রেডিও মনুমেন্টাল এএম ১০৮০ কে মায়ামি কোচ জেরার্দো তাতা মার্তিনো বলেন, ‘আনহেলকে (দি মারিয়া) নিয়ে স্পোর্টিং ডিরেক্টরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। লিগের কিছু আর্থিক সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। তবে বর্তমানে এমন কোনো খেলোয়াড়কে কেনা সম্ভব মনে হচ্ছে না। বিশেষ করে এমন খেলোয়াড় যখন থাকে। সত্যি বলতে আমার কোনো ধারণা নেই (দি মারিয়ার মায়ামিতে আসার সম্ভাবনা)। আর্থিকভাবে অথবা আইনি দিক থেকে তাকে আনার মতো অবস্থা আছে বলে আমি মনে করছি না।’
দি মারিয়ার জন্য মায়ামিতে খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে মনে করেন মার্তিনো। মায়ামি কোচ বলেন, ‘এটা সত্যি যে ট্রান্সফার এখন বন্ধ আছে। জুলাইয়ের মাঝামাঝি সময় শুরু হয়। সময় এলেই দেখা যাবে কী করা যায়। ইন্টার মায়ামি ট্রান্সফার মার্কেট খুলবে। উন্নতি করার সুযোগ সব সময় থাকবে।’
ক্লাব ফুটবলে এখনো পর্যন্ত দি মারিয়া খেলেছেন ৭৬৬ ম্যাচ। ১৭৮ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৬৭ গোলে। পাঁচটি ইউরোপীয় ক্লাবের পাশাপাশি নিজের জন্মশহর রোজারিও সেন্ট্রালের হয়ে খেলেন তিনি। রোজারিওতে খেলেছেন ৩৯ ম্যাচ।
২০২২ বিশ্বকাপ ফাইনাল জিতে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। ফাইনালে দি মারিয়া ও মেসি একটি করে গোল করেন। এর আগে ২০২১ কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি করেন দি মারিয়া। তাছাড়া আর্জেন্টিনার প্রয়োজনের সময় গোল করে অনেক ম্যাচ জিতিয়েছেন দি মারিয়া।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে