
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কারণে ম্যাচ পরিত্যক্তের সিদ্ধান্ত নেন তিনি। খেলার বাকি অংশ কবে হবে, সেটা ঠিক করবে বাফুফের পেশাদার লিগ কমিটি। তবে আবাহনী লিমিটেড খেলা আজই শেষ করতে চেয়েছিল।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ অমীমাংসিত থাকল ফেডারেশন কাপের ফাইনাল। নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ গোলে ড্র ছিল খেলা। শুরুতে হুয়ান লেসকানোর গোলে বসুন্ধরা কিংস এগিয়ে গেলেও পরে আবাহনীকে সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহীম। দুটো গোলই হয় প্রথমার্ধে। তবে বিরতির পর দ্বিতীয় মিনিটে বাধ সাধে বৃষ্টি। এক ঘণ্টা ১০ মিনিটের মতো বন্ধ থাকে খেলা। ভেজা মাঠেই আবার খেলা চালান রেফারি সাইমুন হাসান। কিন্তু শেষ আর করতে পারেননি।
রেফারির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘সিদ্ধান্ত রেফারি দিয়েছে। আমরা খেলার জন্য তৈরি ছিলাম। এখানে আলো ছিল কি না সেটা বিবেচনায় নিতে হবে। আমরা সিদ্ধান্ত দেওয়ার কেউ না। তাঁরা বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। যে আলো ছিল তাতে খেলা চালানো যেত। আমাদের একজন বেশি নিয়ে খেলার সুবিধা ছিল। আমরা লিগ কমিটি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’
নির্ধারিত ৯০ মিনিটের পরই খেলা পরিত্যক্ত করার উচিত ছিল বলে মনে করেন বসুন্ধরার টেকনিক্যাল ডিরেক্টর জোবায়ের নিপু। তিনি বলেন, ‘বাইলজে ছিল ৯০ মিনিটের পর খেলা হবে অতিরিক্ত ৩০ মিনিট। এই আবহাওয়ায় ৩০ মিনিট খেলা যায় না। তারপরও রেফারি বলেছে খেলা চালানো হোক, খেলার পর দেখা যাবে কী হয়। এখানে সব ক্ষমতা রেফারির হাতে। আলোকস্বল্পতা নিয়ে আমাদের অভিযোগ ছিল। রেফারিরও একই অভিযোগ। কিন্তু আবাহনী খেলতে চেয়েছিল। এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল ৯০ মিনিটের পরেই। আবাহনী আমাদের বিপক্ষে ১০ জন নিয়ে খেলে জিতেছে। তাই আমাদের আরও সাহসী হয়ে খেলতে হবে। ১০ জন নিয়ে খেলাতে আমাদের কোনো অসুবিধা নেই।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৫ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে