আন্দ্রে ওনানা গত রাতে যা করেছেন, তা দেখে ফুটবলপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন, ‘ও-না-না’। ওনানার ভুলেই তো ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জিততে যাওয়া ম্যাচে ধরা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যামেরুনের এই গোলকিপারের দুটি ভুলেই মাশুল দিতে হয়েছে রেড ডেভিলদের। প্রথম লেগে অলিম্পিক লিওঁর সঙ্গে ২-২ গোলে ড্র ফিরেছে ওল্ড ট্রাফোর্ডের দলটি।
কাজের চেয়ে কথায় যেন এক কাঠি সরেস ওনানা। ম্যাচের আগে তাঁকে ক্লাবের ইতিহাসে অন্যতম বাজে গোলকিপার বলে আখ্যায়িত করেন ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার নেমাঞ্জা মাতিচ। এ নিয়ে তাঁদের মধ্যে কথা চালাচালিও হয়েছিল বেশ। লিওঁর বিপক্ষে মাতিচের দাবিকে ভুল প্রমাণ করার সুযোগ পেয়েছিলেন ওনানা। কিন্তু সেটি তো পারলেনই না, উল্টো খলনায়ক হয়ে গেলেন তিনি।
প্রথমার্ধের ২৫ মিনিটে আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদার সহজ ফ্রি কিকে পরাস্ত হন ওনানা। বক্সের বেশ বাইরে থেকে নেওয়া ধীর গতির ফি-কিক তাঁর সামনে থেকে পাশে ড্রপ করে মাথার ওপর দিয়ে জালে ঢুকে গেল। টিনএজ ডিফেন্ডার লেনি ইয়োরো হাফটাইমের ঠিক আগে সমতা ফেরান। ৮৮ মিনিটে জশুয়া জার্কজির হেড জালে জড়ালে জয় নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখে অতিথিরা। নির্দিষ্ট সময় ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে ইউনাইটেড।
কিন্তু যোগ করা সময়ে বদলে গেল দৃশ্যপট। জর্জেস মিকাউতাজের নিচু শট ধরে রাখতে ব্যর্থ হন ওনানা। বল ঠেকানোর পর চলে যায় রায়ান চেরকির পায়ে। দারুণ শটে জালে বল জড়ান লিওঁর এই ফুটবলার। তাতে দুই দল সমতায় থেকে ম্যাচ শেষ করল।
ম্যাচশেষে ইউনাইটেড কোচ রুবেন আমোরিম অবশ্য ওনানার পাশেই দাঁড়ালেন। তাঁর চোখ এখন দ্বিতীয় লেগে, ‘এটা হতে পারে। ফুটবল খেললে, আপনার ভুল হতেই পারে। আন্দ্রেকে (ওনানা) এই মুহূর্তে এমন কিছুই বলার নেই, যা তাকে সাহায্য করবে। সবকিছু বদলে দিতে আমাদের হাতে আরেকটি ম্যাচ আছে এবং সেদিকেই মনোযোগ থাকা উচিত।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে