‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
সোমবার মধ্যরাতে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি দল ঘোষণার সময় নেইমারের নাম বলার পরই উপস্থিত সাংবাদিকেরা উল্লাস প্রকাশ করেন। অভিজ্ঞ এই ফুটবলারের জায়গা পাওয়াটা যেন চমক হয়ে এসেছে সবার সামনে। আড়াই বছর পর ব্রাজিল দলে তাঁর প্রত্যাবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে আজ সন্ধ্যায় একটি ফটোকার্ড পোস্ট করেছে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল পেজে। ব্রাজিলের জার্সি পরিহিত নেইমারকে আকাশের দিকে তাকিয়ে উদযাপন করতে দেখা গেছে। ছবির ওপরে লেখা, ‘কী প্রতিপক্ষ, রাগ করলা?’ ক্যাপশনে লিখেছে, ‘ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তন।’ তাতে ব্রাজিলের পতাকার পাশাপাশি ভালোবাসার ইমোজি জুড়ে দেওয়া হয়েছে।
২০২৫ সালের মে মাসে ব্রাজিলের কোচ হওয়ার পর আনচেলত্তি দীর্ঘ এক বছরে যখন ডাকেননি নেইমারকে, তখন নেইমারের বিশ্বকাপ দলে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। কারণ, চোটের সঙ্গে নেইমারের ‘যুদ্ধ’টা নিত্যনৈমিত্তিক আর আনচেলত্তি চান পূর্ণ ফিট খেলোয়াড়। শেষ পর্যন্ত নেইমার ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দলে ডাক পেলেন এবং ডাক পাওয়ার পর কেঁদেও দিয়েছিলেন।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুতে মারাত্মক চোট পাওয়ার পর থেকেই আন্তর্জাতিক ফুটবলের বাইরে নেইমার। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ ফুটবল বিশ্বকাপ দিয়ে ব্রাজিলের জার্সিতে তাঁর প্রত্যাবর্তন হতে যাচ্ছে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ।
আন্তর্জাতিক ফুটবলে নেইমার ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল। অ্যাসিস্ট করেছেন ৫৯ গোলে। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নেইমারের পরেই পেলে। আন্তর্জাতিক ফুটবলে পেলে করেন ৭৭ গোল। তিনি ২০২২ কাতার বিশ্বকাপ শেষের দুই সপ্তাহ পরই (২০২২ সালের ২৯ ডিসেম্বর) চলে গেছেন না ফেরার দেশে। সবশেষ ২০০২ সালে ব্রাজিল পঞ্চমবারের মতো জিতেছে বিশ্বকাপ। পেলে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে জিতেছিলেন বিশ্বকাপ।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩৬ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২ ঘণ্টা আগে