ঢাকা: তাঁদের বেশির ভাগই ‘টিন এজার’। তবে এই বয়সেই বড় মঞ্চে আলো ছড়ানোর সুযোগ পেয়ে গেছেন। এবার ইউরোতে তারা হয়ে জ্বলতে পারেন, এমন কজন কৈশোরোত্তীর্ণ ফুটবলারের দিকে চোখ রাখতেই হবে।
জুড বেলিংহাম (১৭) ইংল্যান্ড
জুড বেলিংহাম এক বিস্ময়ের নাম! বরুসিয়ার হয়ে ১৭ বছর বয়সেই বুন্দেসলিগায় খেলছেন। গত কবছর ধরে দারুণ ফুটবলীয় নৈপুণ্যে নিজেকে চিনিয়েছেন ‘সব্যসাচী মিডফিল্ডার’ হিসেবে। তাঁর ওপর অগাধ আস্থা ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের । ইউরোতে তাই চোখ থাকবে বেলিংহামের ওপর। কে জানে, এই ইউরো দিয়েই হয়তো ফুটবল বিশ্বে হইচই ফেলে দিতে পারেন ১৮–এ পা দেওয়ার আগেই! বয়সভিত্তিক পর্যায়ে ইংলিশ ক্লাব বার্মিংহাম সিটিতে ১০ বছর খেলে যোগ দিয়েছেন বরুসিয়ায়। ডর্টমুন্ডের জার্সিতে ৪৬ ম্যাচে করেছেন ৪ গোল, সহায়তা করেছেন ৪টি। শুধু গোল নয় মাঠে প্রতিপক্ষের বল কেড়ে নেওয়া ও আক্রমণে সহায়তা করে পুরো মাঝমাঠ তটস্থ রাখতে পারেন ইংলিশ মিডফিল্ডার। এই তরুণ মিডফিল্ডারের এবার ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে আলো ছড়ানোর সুযোগ।
জামাল মুসিয়ালা (১৮) জার্মানি
বয়সভিত্তিক দলে জার্মানি ও ইংল্যান্ডের হয়ে খেলার পর থিতু হয়েছেন জার্মানিতে। ইউরোপের ফুটবলের বড় তারকা হওয়ার দৌড়ে সামনের সারিতেই আছেন মুসিয়ালা। ১৮ বছর বয়সেই তাঁর প্রতিভার ঝলক দেখিয়ে জায়গা করে নিয়েছেন জার্মানির ইউরো দলে। বড় মঞ্চে এবার নিজেকে প্রমাণের পালা। মাঠে বলে নিয়ন্ত্রণ আর গোল করার ক্ষুধা এই সহজাত দক্ষতা দিয়ে জ্বলে উঠতে পারেন এবারের ইউরোতে! শুরুটা হয়েছিল জার্মান ফুটবল ক্লাব টিএসভি লেহরেনৎসের যুব পর্যায়ের হয়ে। পরে সাউদাম্পটন, চেলসি ও বায়ার্ন মিউনিখের যুব দলের হয়েও খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে প্রথমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বয়সভিত্তিক দলে এবং পরের মৌসুমে বায়ার্ন মিউনিখের মূল দলে অভিষেক। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিক লাৎসিওর বিপক্ষে বায়ার্নের ইতিহাসে সবচেয়ে কম বয়সী (১৭ বছর ৩৬৩ দিন) ফুটবলার হিসেবে গোল করার রেকর্ডও করেছেন।
নুনো মেন্দেস (১৮) পর্তুগাল
পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন নুনো মেন্দেস। বল দখলে দারুণ গতির ব্যবহার করা মেন্ডিসের দক্ষতায় কোনো ঘাটতি নেই। ইউরোর বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশনে তাই এবার তুরুপের তাস হতে পারেন এই তরুণ পর্তুগিজ ডিফেন্ডার! এই বছরই পর্তুগালের হয়ে ক্যারিয়ার শুরু করা মেন্ডিস ২০১৫ সাল থেকে জাতীয় দলের পাইপলাইনে ছিলেন। ২০১২ থেকে লিসবনের বয়সভিত্তিক দলে খেলে ২০২০ সালে এসেছেন স্পোর্টিং লিসবনের মূল দলে। সেখানে খেলেছেন ৩৮ ম্যাচ।
আইজ্যাক (২১) সুইডেন
সুইডেনের হয়ে ইউরোতে বড় চমক উপহার দিতে পারেন আলেকজান্ডার আইজ্যাক। জাতীয় দলে আলেকজান্ডারের অভিষেক হয়েছিল ২০১৭ সালে। তখন থেকেই জাতীয় দলে নিয়মিত এই সুইডিশ ফরোয়ার্ড। এখন পর্যন্ত ২২ ম্যাচে গোল করেছেন ৬টি। ২০১৫ সাল থেকে জাতীয় দলে অভিষেকের আগ পর্যন্ত খেলেছেন সুইডেনের বয়সভিত্তিক দলে। বয়স ২১ হলেও চার বছরের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা দিয়েই আলো ছড়াতে পারেন এবারের ইউরোতে। আলেকজান্ডারের ক্লাব ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ডে খেলে ২০২০ সালে এসেছেন রিয়াল সোসিয়াদে।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে