পোল্যান্ডের লেগিয়া ওয়ারশ ক্লাবের সমর্থকদের ব্যাপারে আগে থেকে সতর্কতা অবলম্বন করেও পার পেল না ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশ। উল্টো ভয়ংকর পরিস্থিতির মধ্যেই পড়েছিল পুলিশ। অ্যাস্টন ভিলা-লেগিয়া ওয়ারশ ম্যাচ শুরুর আগে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন ওয়ারশ সমর্থকেরা।
সংঘাতের সময় ওয়ারশ সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ফ্লেয়ার্স ও মিসাইল ছুড়ে মারলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় চার পুলিশ আহত হয়েছেন। আর ঘটনার জেরে ৩৯ জনকে আটক করেছে পুলিশ। গত অক্টোবরে নেদারল্যান্ডসের আলকামারের বিপক্ষে খেলতে গিয়ে এমনই সংঘাত করেছিলেন ওয়ারশ সমর্থকেরা।
সেই ঘটনা থেকেই সতর্কতার পথ বেছে নিয়ে প্রতিপক্ষের সমর্থকদের প্রবেশাধিকার কমিয়ে এক হাজারে নামিয়ে এনেছিল অ্যাস্টন ভিলা কর্তৃপক্ষ। কিন্তু ম্যাচ শুরুর আগে ভিলা পার্কের বাইরে প্রায় ২ হাজার ওয়ারশ সমর্থক জড়ো হন। এতে করে পুলিশ ব্যারিয়ার দিলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।
সংঘাতের বিষয়ে এক বিবৃতিতে চিফ ইন্সপেক্টর টিম রবিনসন বলেছেন, ‘ফুটবলের জন্য দারুণ উপভোগ্য এক সন্ধ্যা হওয়ার কথা ছিল, যেখানে দুই পক্ষের সমর্থকেরা ম্যাচটি উপভোগ করতে পারতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অপ্রীতিকর দৃশ্য দেখতে হয়েছে। বাইরে থেকে আসা সমর্থকেরা আমাদের কর্মকর্তাদের লক্ষ্যে কে ফ্লেয়ার্সসহ অন্যান্য মিসাইল ছুড়েছে। তখন স্টেডিয়ামের প্রবেশপথ বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের অন্য কোনো উপায় ছিল না।’
মাঠের বাইরে সংঘাত ঘটলেও যথাসময়েই ইউরোপা কনফারেন্স লিগের ম্যাচ শুরু হয়। তবে এ ঘটনার পর ওয়ারশ সমর্থকদের খেলা দেখতে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। আর ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে অ্যাস্টন ভিলা। দলের হয়ে গোল দুটি করেছেন মুসা দিয়াবি এবং অ্যালেক্স মোরেনো। ওয়ারশের হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন আর্নেস্ট মুচি।
এই জয়ে শেষ ষোলো নিশ্চিত হয়েছে ভিলার। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নকআউটে জায়গা পেয়েছে তারা। অন্যদিকে হারলেও ওয়ারশের সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার। সমান ম্যাচে গ্রুপ ‘ই’তে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে তারা।
অন্যদিকে উয়েফার দ্বিতীয় স্তরের লিগ ইউরোপা লিগে শেষ ষোলো নিশ্চিত করেছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে অস্ট্রিয়ান ক্লাব লাস্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অল রেডরা। জোড়া গোল করেছেন কোডি গাকপো। আর একটি করে করেছেন মোহাম্মদ সালাহ ও লুইস দিয়াজ। আরেক ম্যাচে মার্শেইয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরেছে আয়াক্স।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে