
কাতার বিশ্বকাপের পর বাংলাদেশের সঙ্গে আত্মিক সম্পর্কে জড়িয়ে গেছে আর্জেন্টিনা। হাজার হাজার মাইল দূরত্বের দুই দেশের ভ্রাতৃত্বকে আরও গভীর করতে এবার অনন্য এক উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনার শীর্ষ সারির ক্লাব জিমনেসিয়া। ক্লাবটির পক্ষ থেকে বাংলাদেশের দল শেখ জামালকে দেওয়া হয়েছে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব।
আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাব জিমনেসিয়ার একজন পাড় সমর্থক সেবাস্তিয়ান গুবিয়া। কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশিদের আর্জেন্টিনা সমর্থনে মুগ্ধ গুবিয়া তখনই প্রতিজ্ঞা করেছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে ঘুরতে আসবেন বাংলাদেশে। দৌড়াবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়। নিজের সেই প্রতিজ্ঞা তিনি রেখেছেন, এসেছেন বাংলাদেশে। সঙ্গে নিয়ে এসেছেন ক্লাব জিমনেসিয়ার আমন্ত্রণপত্রও।
গুবিয়া বাংলাদেশে আসবেন জেনে তাঁর কাছে একটি আমন্ত্রণপত্র দিয়ে দিয়েছেন ক্লাব জিমনেসিয়ার প্রেসিডেন্ট। সুবিধামতো যেকোনো শেখ জামালকে জিমনেসিয়ার মাঠে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিঠিতে। লিগ চলমান থাকায় এখনই আমন্ত্রণে সাড়া দেওয়া হচ্ছে না জামালের। মৌসুম শেষে যেকোনো সময় আর্জেন্টিনায় যেতে চায় ধানমন্ডির দলটি, এমনটাই জানিয়েছেন শেখ জামালের টিম লিডার নাভিল এলাহী খান। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘সূদুর আর্জেন্টিনা থেকে এমন প্রস্তাব ক্লাবের জন্য ভীষণ গর্বের। লিগ শেষ হওয়ার পর ফাঁকা সময়ে জিমনেসিয়ায় গিয়ে খেলার ইচ্ছা আমাদের আছে।’ জিমনেসিয়ার শুভেচ্ছা দূত গুবিয়া আরও কিছুদিন বাংলাদেশে থাকবেন বলে জানিয়েছেন নাভিল খান। বাংলাদেশে কয়েক জায়গায় দৌড়ানোর ইচ্ছা আছে তাঁর।
বিশ্বকাপে না খেললেও কাতার বিশ্বকাপে ৩২ দলের বাইরে সবচেয়ে বেশি উচ্চারিত নামটি ছিল বাংলাদেশের। লাল-সবুজের কোটি মানুষের আর্জেন্টিনা সমর্থন ছুঁয়ে গেছে সেদেশের মানুষকে। মেসিদের বিশ্বকাপ জয়ে বাংলাদেশের মানুষের সমর্থনকে সমানভাবে কৃতিত্ব দেন আর্জেন্টাইনরা। তারই একটা নিদর্শন দেখা গেছে গত ৭ ফেব্রুয়ারি। সেদিন লিগ ম্যাচের আগে বাংলাদেশের পতাকা ওড়ায় জিমনেসিয়া। বাংলাদেশকে সম্মান জানাতে পতাকার সঙ্গে লেখা ছিল,‘ধন্যবাদ, বাংলাদেশ’!

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে