
র্যাঙ্কিংয়ের প্রথম সারির দলগুলোর একটি ফ্রান্স। সবশেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্ট। সেই দলটি গতকাল হোঁচট খেল আইভরি কোস্টের কাছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন এমন হার দলটির জন্য সতর্কবার্তাই বটে।
এখন যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো হচ্ছে, সেগুলো বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচই বলতে হবে। ঘরের মাঠ ন্যান্তেসে গত রাতে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরেছে ফ্রান্স। বিশ্বকাপে যতই ফ্রান্সকে ফেবারিটদের তালিকায় ধরা হোক না কেন, দলটির ফরোয়ার্ড রাইয়ান শেরকি তা মনে করেন না। আইভরি কোস্টের কাছে হারের পর তিনি বলেন, ‘এটা একটা ছোট্ট সতর্কবার্তা।আপনাদের বলে দিচ্ছি যে আমরা নিজেদের ফেভারিট ভেবে বিশ্বকাপে যাচ্ছি না।’
ম্যাচে অবশ্য শুরুতে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। ৪৫ মিনিটে ইব্রাহিমা কোনাতের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন শেরকি। প্রথমার্ধের একমাত্র গোলটাই ফরাসিদের একমাত্র সম্বল ছিল গত রাতে। ৫৩ মিনিটে গুয়েলা দুয়ের গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট। ম্যাচের শেষ মুহূর্তে (৮৪ মিনিটে) আমাদ দিয়ালোর গোলটাই আফ্রিকার দলটির জয়ে অবদান রেখেছে। হারের পর ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, ‘পরাজয় কখনোই সুখের হয় না। দ্বিতীয়ার্ধে অনেক পরিবর্তন করে খেলেছি। তবে এই অজুহাত দিয়ে লাভ নেই। আইভরি কোস্ট অসাধারণ খেলেছে।’
বিশ্বকাপে ‘আই’ গ্রুপে সেনেগাল, ইরাক ও নরওয়ের বিপক্ষে খেলবে ফ্রান্স। গ্রুপে থাকা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ফ্রান্স এগিয়ে থাকলেও দেশমের মতো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ঘটতে পারে যেকোনো কিছুই। আইভরি কোস্টের কাছে হারের পর ফ্রান্সের কোচ বলেন, ‘ আইভরি কোস্টের কাছে হার আমাদের জন্য একটি বড় বার্তা যে নিজেদের যতটুকু সেরা মনে করি, সেরকম পর্যায়ে আমরা যেতে পারিনি। ১৬ জুন আমাদের ঠিক এমন দলের বিপক্ষেই খেলতে হবে।’
নরওয়ে এবার বিশ্বকাপ খেলতে আসছে ২৮ বছর পর। আর্লিং হালান্ডের মতো গোলমেশিন আছেন এই দলে। ইরাক গত রাতে স্পেনকে রুখে দিয়েছে। গত রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্পেন ১-১ গোলে ড্র করেছে ইরাকের সঙ্গে। ১৬ মিনিটে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় স্প্যানিশরা। সমতায় ফিরতে ইরাকের লেগেছে ১১ মিনিটে। ২৭ মিনিটে গোলটি করেছেন মার্চাস দোসকি। দেশম তো আর এমনি এমনি বিশ্বকাপ নিয়ে চিন্তিত নন।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪১ মিনিট আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে