সিরি আতে কঠিন সময় পার করছে জুভেন্টাস। দলবদলের সময় তথ্য গোপন ও অর্থ নিয়ে মিথ্যাচারের অপরাধে ১৫ পয়েন্টের শাস্তি পেয়েছে দলটি। এতে করে পয়েন্ট তালিকায় তিন থেকে দশে নেমে গেছে লিগের সফল দলটি।
সেই ধাক্কা সামলানোর আগেই নিজেদের কর্মকাণ্ডের জন্য এবার ট্রলের শিকার হয়েছে জুভেন্টাস। নিজেদের মাঠে আজ রাতে আতালান্তার বিপক্ষে খেলতে নামবে তারা। এ জন্য সমর্থকদের মাঠে আনতে টিকিটে ১৫ শতাংশ ছাড় দিয়েছে ক্লাবটি।
নিজেদের সামাজিক মাধ্যমে ছাড়ের বিষয়টি শেয়ার করলে বিদ্রুপের শিকার হচ্ছে জুভেন্টাস। ছাড়ের শতাংশটা ঠিক শাস্তির সমান বলেই তুরিনের বুড়িদের নিয়ে মজা করছেন সমর্থকেরা।
সামাজিকমাধ্যমে অনেকে নানাভাবে এই নিয়ে বিদ্রূপ করা শুরু করেছেন। অনেকে জুভেন্টাসের লোগোকে মাইনাস ১৫ এর মতো বানিয়ে নিয়েছেন। একজন লিখেছেন, ‘মহাকাব্যিক ১৫ ’। অন্য একজন লিখেছেন, ‘নিজেরাই এখন নিজেদের নিয়ে মজা শুরু করেছে।’ অনেকে আবার সরাসরি কোনো মন্তব্য না করে হাসির ইমোজি দিয়েছেন। কেউ আবার ইতিবাচক কথা বলেছেন। টুইটারে একজন লিখেছেন, ‘আমরা স্টেডিয়ামে যাব এবং দলকে সমর্থন দেব।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৩৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে