খুব বেশি দিন আলোর নিচের থাকা হয়নি ডেলে আলীর। হুট করেই ফর্ম হারিয়ে বসেন। ইংল্যান্ডের মাঝমাঠে স্টিভেন জেরার্ড-ফ্রাঙ্ক ল্যাম্পার্ডদের উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছিল তাঁকে। কিন্তু নিজের সেরা সময় হারিয়ে বসা আলী এভারটন থেকে ধারে গত মৌসুম খেলেছেন তুরস্কের ক্লাব বেসিকতাসে।
তবে এই পর্যন্ত আসার রাস্তাটা মোটেও মসৃণ ছিল না তাঁর। ছোটবেলায় যেভাবে তাঁকে লড়াই করতে হয়েছে, সেই ঘটনা শুনলে যে কেউ আঁতকে উঠবেন। সম্প্রতি সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিলকে আলী এক সাক্ষাৎকার দিতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। জানান, ছোটবেলায় যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন।
আলী জানিয়েছেন, ছয় বছর বয়সে তিনি শারীরিকভাবে উৎপীড়নের শিকার হন। সাত বছর বয়সে ধূমপান শুরু করেন। আট বছর বয়সে মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়েন। ১২ বছর বয়সে তাঁকে এক পরিবার দত্তক নেয়।
গ্যারি নেভিলের ইউটিউব চ্যানেল দ্য ওভারল্যাপে আলী বলেছেন, ‘যখন আমি তুরস্ক থেকে ফিরলাম, জানতে পারি আমার অস্ত্রোপচার করতে হবে। তখন মানসিকভাবে আমার খারাপ অবস্থা ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মানসিক স্বাস্থ্যের জন্য আধুনিক পুনর্বাসন সুবিধা নেওয়ার। তারা আসক্তি, মানসিক স্বাস্থ্য ও ট্রমা নিয়ে কাজ করে।’
আলী জানান, তিন সপ্তাহ আগে তিনি পুনর্বাসনকেন্দ্র থেকে ফিরেছেন। এরপরই পডকাস্টে তিনি ছোটবেলার দুঃসহ স্মৃতি উগরে দেন। ছোটবেলায় শারীরিকভাবে নির্যাতনের শিকার হওয়ার ব্যাপারে বলেন, ‘আমি যখন ছোট ছিলেন তখন আমার সঙ্গে অনেক কিছু ঘটেছিল, যা কখনই বুঝতে এবং বোঝাতে পারিনি এবং এটি আমাকে সামনে পা বাড়াতে সহায়তা করেছিল।’
আলী বলেন, ‘শৃঙ্খলা শেখার জন্য আমাকে আফ্রিকা পাঠানোর আগে শারীরিক উৎপীড়নের শিকার হয়েছিলাম। সাত বছর বয়সে ধূমপান শুরু করি, ৮ বছর বয়স মাদক কারবারে জড়িয়ে পড়ি। ১১ বছর বয়সে এক লোক আমাকে সেতুতে ঝুলিয়ে দিয়েছিল। ১২ বছর বয়সে আমাকে চমৎকার এক পরিবার দত্তক নেয়। তারা আমার জন্য যা করেছে তার জন্য আর কারও কাছে এত কিছু চাইতে পারতাম না। যদি ঈশ্বর মানুষ সৃষ্টি করেন, তাহলে তারাই সেই সৃষ্টি।’
বর্তমানে আলীর বয়স ২৭। ঘুমের ওষুধ নেওয়া ও মানসিক স্বাস্থ্যের জন্য সম্প্রতি তিনি ছয় সপ্তাহ পুনর্বাসন কেন্দ্রে কাটিয়েছেন। আলী ছিলেন তরুণ সম্ভাবনাময়ী ফুটবলারদের একজন। ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সেমিফাইনালে খেলেছেন তিনি। ২০১৯ সালে টটেনহামকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতেও বড় ভূমিকা রাখেন। স্পার্সদের ছেড়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে এভারটনে যোগ দেন আলী। সেখান থেকে ধারে এক মৌসুম কাটান বেসিকতাসে। ইংল্যান্ডের জার্সিতে ২০১৫-১৯ পর্যন্ত ১৯ ম্যাচ খেলেছেন আলী।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে