
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে চেলসি। জয় তো দূরে যাক, এবার তারা জায়গা করে নিতে পারল না ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও। এমন হতাশাজনক অবস্থায় সতীর্থদের ধুয়ে দিয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড হোয়াও পেদ্রো।
ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে গত রাতে চেলসি প্রিমিয়ার লিগে খেলেছে নটিংহাম ফরেস্টের বিপক্ষে। ইউরোপা লিগের সেমিফাইনালের কারণে ফরেস্ট তাদের মূল একাদশে আট পরিবর্তন নিয়ে খেলে চেলসির বিপক্ষে। দ্বিতীয় সারির ফরেস্টের কাছে ৩-১ গোলে হেরেছে চেলসি। যেখানে ৯৮ সেকেন্ডে ফরেস্ট ফরোয়ার্ড তাইও আয়োনিয়ি গোল করেন। এটাই ম্যাচ থেকে চেলসিকে অনেকটা ছিটকে দিয়েছে বলে মনে করেন পেদ্রো। হারের পর স্কাই স্পোর্টসকে ব্রাজিল ফরোয়ার্ড বলেন, ‘শুরুতেই আমরা তাড়াতাড়ি গোল হজম করেছি। আর ফরেস্টের মতো দলের বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ানো কঠিন।’
৯৮ সেকেন্ডে তাইও আয়োনিয়ির গোলেই বোঝা গিয়েছিল চেলসির রক্ষণ কতটা নড়বড়ে। ব্যাপারটা আরও স্পষ্ট হয় দ্বিতীয়ার্ধের পরে। ৫২ মিনিটে ৩ গোল হজম করে চেলসি। ১৫ মিনিটে ইগোর জেসুসের পেনাল্টি থেকে করা গোলে ফরেস্ট ২-০ গোলে এগিয়ে যায়। আর ৫২ মিনিটে আয়োনিয়ির দ্বিতীয় গোলে ব্যবধান তিনগুণ করে ফরেস্ট। শেষের দিকে (৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে) পেদ্রোর গোলে শুধুৃ চেলসি ব্যবধানই কমাতে পেরেছে।
পেদ্রোর মতে বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে ভুলের পুনরাবৃত্তি কমাতে হবে। ফরেস্টের কাছে ৩-১ গোলে হারের পর চেলসি ফরোয়ার্ড বলেন,. ‘আমাদের এমন এক উপায় খুঁজে বের করতে হবে যাতে আমরা প্রত্যেক ম্যাচে এই ভুলগুলো না করি। আমাদের জয়ের ধারায় ফিরতে হবে। এটা প্রিমিয়ার লিগ। এত তাড়াতাড়ি গোল হজম করলে ফিরে আসা অনেক কঠিন। আমাদের আরও ভালো করা উচিত বলে মনে করি।’
প্রিমিয়ার লিগে টানা ৬ ম্যাচ হেরে নিজেদের ভুলে যাওয়ার মতো এক রেকর্ডে নাম লেখাল চেলসি। ১৯৯৩ সালের নভেম্বরে প্রিমিয়ার লিগে টানা ৬ ম্যাচ হেরেছিল ইংলিশ এই ক্লাবটি। হতশ্রী চেলসি পয়েন্ট তালিকার পাঁচ নম্বর জায়গাটা আর ধরে রাখতে পারল না। ৭৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল। দুই, তিন, চার ও পাঁচে থাকা ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও অ্যাস্টন ভিলার পয়েন্ট ৭১, ৬৪, ৫৮ ও ৫৮।
চ্যাম্পিয়নস লিগে খেলবে শীর্ষ পাঁচ দল। হাতে থাকা তিন ম্যাচ জিতলেও চেলসি পাঁচ নম্বরে থাকতে পারছে না। ৩৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার ৯ নম্বরে অবস্থান করছে ব্লুজরা।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২৯ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে