
বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক কীর্তি গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক মাধ্যমে অনুসারী, টাকা-পয়সা—এসব দিকেও পর্তুগিজ ফরোয়ার্ড বেশ এগিয়ে। সম্প্রতি স্পেনের এক ক্লাব কিনেছেন। তবে এই ক্লাবের হয়ে খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনেছেন রোনালদো। নিজের বিনিয়োগ কোম্পানি ‘সিআরসেভেন স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানির' মাধ্যমেই শেয়ার কিনেছেন। যদিও টাকার অঙ্কটা এখনো জানা যায়নি। সে আলোচনা আপাতত একদিকেই থাক। নতুন ক্লাবের মালিক রোনালদোকে কি মাঠে দেখা যাবে, এ ব্যাপারে স্পষ্ট কিছু জানাতে পারছেন না আলমেরিয়া কোচ রুবি। রোনালদো প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা খুব দারুণ ব্যাপার হবে যদি সে এখানে খেলে। মালিকপক্ষের সঙ্গে রোনালদোর সম্পর্ক অনেক ভালো। আপনারা জানেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। সে এই ক্লাবের মালিক। যদি সে খেলতে চায়, তাহলে যিনি কোচ হবেন, তাকে সাদরে বরণ করা হবে। আমার কোনো সন্দেহ নেই।’
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদো চোটে তেমন একটা পড়েন না বললেই চলে। ফিটনেস নিয়ে কতটা সচেতন, সেটা তো বোঝাই যাচ্ছে। স্পেনের যে ক্লাব রোনালদো কিনেছেন, সেই ক্লাবে তাঁকে দেখতে উন্মুখ হয়ে আছেন রুবি। স্প্যানিশ ক্লাবটির ম্যানেজার বলেন, ‘আমরা অবশ্যই অনেক খুশি। তাকে আমরা স্বাগত জানাই। যার ফুটবল সম্পর্কে শতভাগ ধারণা আছে, তার মতো একজন ফুটবলার আমাদের ক্লাবকে সাহায্য করতে পারে।’
স্প্যানিশ ক্লাব আলমেরিয়া তাদের ইতিহাসে একমাত্র শিরোপা জিতেছে ২০২১-২২ মৌসুমে। সেবার সেকুন্দা ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। রোনালদোর মতো ফুটবল কিংবদন্তির জাদুর স্পর্শে বদলেও যেতে পারে আলমেরিয়া। স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল নাসর—ক্লাব ক্যারিয়ারে এই পাঁচ দলের হয়ে খেলছেন তিনি। ক্লাব ফুটবলে ১০৭৯ ম্যাচে করেছেন ৮১৬ গোল। সব ক্লাবের হয়েই তাঁর শিরোপা জয়ের কীর্তি রয়েছে।
১০০০ গোলের মিশন নিয়ে নামা রোনালদো দিনকে দিন ক্ষুধার্ত হয়ে উঠছেন। পেশাদার ফুটবলে এখন পর্যন্ত ৯৬৫ গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের কীর্তিও তাঁর। পর্তুগালের হয়ে একটি করে ইউরো ও নেশনস লিগের শিরোপা জিতেছেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপ দিয়েই বিশ্বকাপ ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। হয়তোবা আলমেরিয়ার হয়েই রোনালদো ১০০০ গোলের মাইলফলক ছুঁতে পারেন।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৪৪ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে