
প্রথম ৩ ম্যাচে ২ জয়ের অভিজ্ঞতা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ নারী দল। লঙ্কানদের বিপক্ষে শুরুটা ছিল তিক্ততায় ভরা। টানা ২ গোলে পিছিয়ে পড়ায় জেগেছিল হারের শঙ্কা। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। ব্যাংককের ননথাবুরিতে ৯ গোলের মধ্যে বিরতির পরই হয়েছে পাঁচটি। প্রথমার্ধে দুইবার পিছিয়ে পড়ার পর টানা ২ গোল করে ম্যাচে ফেরে বাংলাদেশ। তাদের হয়ে জোড়া গোল করেন সাবিনা খাতুন ও শ্রীমতি কৃষ্ণা রানী সরকার। এছাড়া একবার করে জাল খুঁজে নেন মাতসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীন। নিজে দুই গোল করার পাশাপাশি বাকি সবকটি গোলেই সরাসরি অবদান রাখেন সাবিনা। বলতে গেলে এক সাবিনার কাছেই হেরেছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৩ মিনিট পর দ্বিতীয় গোল হজম করে দলটি। ১৮ মিনিটে সাবিনার গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। কৃষ্ণার সঙ্গে বল দেওয়া নেওয়া করে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষ মিনিটে কৃষ্ণার সহায়তায় দ্বিতীয় গোল করেন সাবিনা। সমতায় থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফেরার ৯ মিনিটের মাথায় সাবিনার কর্নার থেকে প্রথমবারের মতো বাংলাদেশকে এগিয়ে নেন সুমাইয়া। ৩৬ মিনিটে সাবিনার পাস থেকে ব্যবধান বাড়ান কৃষ্ণা। ২ মিনিট পর সাবিনার ক্রস প্রতিপক্ষের গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বল পেয়ে ঠিকানা খুঁজে নেন মাসুরা। শেষ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে ষষ্ঠ গোল করেন কৃষ্ণা। এবারও অ্যাসিস্ট করেন সাবিনা। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে স্কোরলাইন ৬-৩ করে শ্রীলঙ্কা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে