কোমো ১৯০৭—শীর্ষ লিগের ফুটবলে এক প্রকার বিস্মৃতই হয়ে পড়েছিল দলটি। সেই ২০০৩ সালে ইতালির শীর্ষ লিগ সিরি আ থেকে অবনমন হয়েছিল তাদের। এরপর কত চড়াই-উতরাই পেরোতে হলো। মাঝখানে দুইবার দেউলিয়া হয়ে পড়েছিল। কখনো সিরি বি (দ্বিতীয় বিভাগ), কখনো সিরি সি (তৃতীয়), কখনো সিরি ডি (চতুর্থ বিভাগ)—টানা ২১ বছর এভাবে ঘুরপাক খেয়ে অবশেষে সিরি আয় ফিরেছে কোমো।
গতকাল ঘরের মাঠে কোসেঞ্জার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সিরি বি থেকে রানার্সআপ হয়ে শীর্ষ লিগে ফেরা নিশ্চিত করেছে ইতালির উত্তরাঞ্চল লোম্বারডির দলটি। শেষ রাউন্ডে যদি স্পেজিয়ার বিপক্ষে ভেনেজিয়া জিতত আর কোমো হেরে যেত তবে এবারও লিগে ফেরা হতো না তাদের। কারণ, গোল ব্যবধানে ভেনেজিয়া এগিয়ে ছিল কোমোর চেয়ে।
তবে কোমোর ভাগ্য ভালো। পিছিয়ে পড়েও ড্র করেছে তারা। আর হেরেছে ভেনেজিয়া। তবে ৭৩ পয়েন্ট নিয়ে সিরি বিতে তিনে থাকা ক্লাবটির সিরি আয় ফেরার আশা এখনো রয়েছে। সেক্ষেত্রে ভেনেজিয়াকে খেলতে হবে প্লে অফ। ৬৭ পয়েন্ট নিয়ে চারে থাকা ক্রিমোনেসের চেয়ে যদি ১৪ পয়েন্ট এগিয়ে থাকত তবে সরাসরি শীর্ষ লিগে ফিরতে পারত তারা।
ইতালির ফুটবলের নিয়ম অনুযায়ী, সিরি বি থেকে শীর্ষ দুই দল সরাসরি সিরি আয় ফেরে। আর তিনে থাকা দলটি যদি চারে থাকা দলের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে থাকে তবে তাদের আর প্লে অফে খেলতে হয় না, সরাসরি তারাও সিরি আয় উঠে আসে।
দ্বিতীয় বিভাগ থেকে এ মাসের শুরুতে সবার আগে শীর্ষ লিগে ফেরা নিশ্চিত করে পার্মা। ৩৮ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে এ মৌসুমের সিরি বি শেষ করল ক্লাবটি। কোমোর পয়েন্ট সমান ম্যাচে ৭৩।
কোমো প্রতিষ্ঠিত হয় ১৯০৭ সালে। নামের সঙ্গেও প্রতিষ্ঠাকালীন সাল রেখে দিয়েছে তারা। ১১৭ বছরের পুরোনো ক্লাবটি গত দুই দশকের মধ্যে দুইবার দেওলিয়া হয়। আর্থিক সংকটের কারণে সিরি ডি থেকে সিরি বি—এভাবেই কাটছিল তাদের। ক্লাবটির কপাল খুলে ২০১৯ সালের এপ্রিলে। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ও বিনোদন কোম্পানি ‘সেন্ট এন্টারটেইনমেন্ট’-এর কাছে হস্তান্তর হয় কোমোর মালিকানা। এর এক মাসের একটু বেশি পর সিরি ডিতে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় তারা। ৩৪ ম্যাচে ২৮ জয়ে উঠে আসে তৃতীয় বিভাগে। সেবার তারা হেরেছিল মাত্র ১ ম্যাচ।
কোমো ২০১৯-২০ মৌসুমের সিরি সি শেষ করে ১২ তম স্থানে থেকে। তবে পরের মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে উঠে আসে সিরি বিতে। গত তিন মৌসুমে সেখান লড়াই করে এবার শীর্ষ লিগের টিকিট পেল তারা।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে