
২-১ স্কোরকার্ড দেখে মনে হতে পারে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রিয়াল মাদ্রিদ হয়তো লড়াই করে হেরেছে। কিন্তু এখানে যে পুরোটা বোঝার উপায় নেই। যাঁরা খেলা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন রিয়াল কতটা বাজে খেলেছে। একের পর এক সুযোগ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে থেকে চ্যাম্পিয়নস লিগে ম্যাচ জয়ের বহু উদাহরণ রয়েছে রিয়াল মাদ্রিদের। গত রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪৬ মিনিটে দুই গোল হজম করলেও বাকি ৪৪ মিনিটে সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল। কোচ আলভারো আরবেলোয়া এখনো আশা ছাড়েননি। ১ গোলের ব্যবধান ঘুচিয়ে শিষ্যরা পরের লেগে ঘুরে দাঁড়াতে পারবেন বলে বিশ্বাস করেন আরবেলোয়া। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বারবার বলেন, ‘আমাদের খেলা এখনো শেষ হয়নি।’
প্রতিপক্ষের লক্ষ্য বরাবর গতকাল বায়ার্ন মিউনিখের চেয়ে বেশি শট নিয়েছে রিয়াল। বায়ার্নের লক্ষ্যে রিয়াল করেছে ১০ শট। বিপরীতে বায়ার্ন নিয়েছে চার শট। তবে সুযোগ মিসের খেসারত দিতে হয়েছে রিয়ালকে। ২-১ গোলে হারের পর রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন বলেন, ‘আমরা আরও গোল করতে পারতাম। নয়্যার ম্যাচের সেরা খেলোয়াড়।’ রিয়াল ডিফেন্ডার আন্তোনিও রুডিগারের চোখেও সেরা খেলোয়াড় বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।
১৬ মিনিটে রিয়াল মাদ্রিদ গোল করতে পারত। তবে দারুণ এক আক্রমণ থেকে উঠে আসা কিলিয়ান এমবাপ্পে গোলের সুযোগ তৈরি করলেও বায়ার্ন গোলরক্ষক নয়্যার তা প্রতিহত করেন। বায়ার্ন সুযোগ নষ্ট করলেও দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। ৪১ ও ৪৬ মিনিটে গোল করেন লুইস দিয়াজ ও হ্যারি কেইন। যেখানে সার্জ ন্যাবরির রক্ষণচেড়া পাস থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন দিয়াজ।
২-০ গোলে পিছিয়ে থাকা রিয়াল ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ পেয়েছিল। ৬১ মিনিটে বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার দায়োত উপমেকানোর ভুলে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু নয়্যারকে একা পেয়েও সুযোগটি হাতছাড়া করেন ভিনি। ৭৪ মিনিটে ব্যবধান কমান এমবাপ্পে। যদিও তিনি একের পর এক সুযোগ নষ্ট করেন। আর নয়্যার যেখানে গোলপোস্টের সামনে প্রাচীর হিসেবে দাঁড়িয়ে থাকেন, তখন আর কী করার থাকে!
গোলের সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার আফসোস কোচ আরবেলোয়ার। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘আমরা দুইবার ভুল করেছি। বলের দখল নিয়েও নিয়ন্ত্রণ রাখতে পারিনি। এ ধরনের ভুল এড়াতে হবে। এই ধরনের দলের বিপক্ষে ভুল করলে হেরে খেসারত দিতে হয়।’
রাতের আরেক ম্যাচে স্বাগতিক স্পোর্টিং সিপিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে ৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করেন কাই হ্যাভার্টজ। ৭১ মিনিটে তাঁকে নামানো হয় মার্টিন ওডেগার্ডের বদলি হিসেবে। ১৫ এপ্রিল কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে এমিরেটসে স্পোর্টিং সিপিকে আতিথেয়তা দেবে আর্সেনাল। একই রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন-রিয়াল।

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট চলছে বিশ্বজুড়ে। জ্বালানির অপচয় রোধে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুমে ভেন্যু সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির পথে না হাঁটলেও বিদ্যুৎ বাঁচাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) একটা
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের সামনে হাজির হলেন তামিম ইকবাল। এরই মধ্যে অ্যাডহক কমিটির কয়েকজনকে বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁদের নাম জানিয়েছেন তামিম।
৬ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়ে গেল নাহিদ রানার। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আজ দিনের একমাত্র ম্যাচে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে খেলতে নেমেছে পেশোয়ার জালমি। ফ্র্যাঞ্চাইজিটির একাদশে জায়গা হয়েছে রানার।
৭ ঘণ্টা আগে
সপ্তাহ দুয়েক আগেই চল্লিশে পা দিয়েছেন ম্যানুয়েল নয়্যার। এই বয়সেও গ্লাভস-জোড়াকে বিশ্বস্ততার প্রতীক বানিয়ে সবার মুগ্ধতা কাড়ছেন এই গোলরক্ষক। সবশেষ নয়্যারের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। দল জিতিয়ে নিজের এমন দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে