
ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হয়েছে চ্যালেঞ্জ কাপ দিয়ে। কাল মাঠে গড়াবে ফেডারেশন কাপ। ২৬ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা প্রিমিয়ার লিগের। দুটি টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত করেছে বাফুফের লিগ কমিটি। তা নিয়ে নাখোশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ কমিটি পরিবর্তনের দাবিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বরাবর চিঠি পাঠিয়েছে তারা।
চিঠিতে মোহামেডান লিখে, ‘আমরা অনুরোধ করেছিলাম মৌসুমের শুরুতে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ফরম্যাট ও সূচি নিয়ে যেন আলোচনা করা হয়। কোনো প্রকার আলোচনা ছাড়াই যে সূচি তৈরি করা হয়েছে, তা ত্রুটিপূর্ণ ও সামঞ্জস্যহীন। এটা ফুটবলের ফুটবলের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্থ করবে। দেশের ফুটবলের স্বার্থে বর্তমান লিগ কমিটি বিলুপ্ত করে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ কমিটি গঠন করা প্রয়োজন।’
সূচিতে ত্রুটি কোথায় সে বিষয়ে বাফুফে সভাপতির কাছে লেখা চিঠিতে কিছু উল্লেখ করেনি মোহামেডান। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান লিগ কমিটির চেয়ারম্যান। তিনি আবার বসুন্ধরা কিংসেরও সভাপতি।
সম্প্রতি নিয়ম করা হয়, বাফুফের নির্বাহী কমিটির কোনো সদস্য ক্লাবের ডাগআউটে দাঁড়াতে পারবেন না।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৫ ঘণ্টা আগে