কদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে বুটজোড়া তুলে রাখতে হয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি সার্জিও আগুয়েরোকে। ২০২১ সালের অক্টোবরে বার্সেলোনার হয়ে খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন আগুয়েরো। এরপর খেলায় ফেরার ইচ্ছা থাকলেও আর ফিরতে পারেননি আগুয়েরো। এমনকি খেলা ছাড়ার পরও হৃদযন্ত্র ভালো নেই বলে জানিয়েছেন সাবেক এই তারকা ফুটবলার।
চিকিৎসকদের পরামর্শেই মূলত খেলা ছাড়ার সিদ্ধান্ত নেন আগুয়েরো। তবে খেলার ছাড়ার পরও বর্তমান শারীরিক অবস্থা ভালো না বলে জানিয়েছেন আগুয়েরো। তিনি বলেন, ‘আমার হৃদযন্ত্র ঠিকভাবে কাজ করছে না। যদি আমি এখন ফুটবল-টেনিস খেলার চেষ্টা করি, দৌড়ানোর চেষ্টা তখন আমার দম বন্ধ হয়ে আসে। আমার মনে হয় হৃদযন্ত্র ঠিকঠাক কাজ করছে না।’
তবে শুরুতে বিষয়টা এতটা জটিল মনে হয়নি আগুয়েরোর। এই আর্জেন্টাইন ফুটবলার বলেন, ‘যখন এটা ঘটেছিল, আমি ভেবেছিলাম কিছুই হয়নি। আমি দ্রুত ভালো হয়ে যাব। তবে হাসপাতালে যাওয়ার পর যখন ছোট একটা ঘরে অনেকগুলো মনিটর দিয়ে পর্যবেক্ষণ করা হয়, তখন বুঝতে পারি খারাপ কিছু হয়েছে। হাসপাতালে থাকার দুই দিন পর থেকে আমি স্নায়ু চাপে ভুগতে শুরু করি।’

আমি কেঁদেছিলাম কারণ আমি আমার দাদা-দাদীর কাছে বড় হয়েছি। দুর্ভাগ্যবশত আজকের এই দিনে তাঁরা এখানে নেই। কয়েক বছর আগে তাঁরা মারা গেছেন। তাঁরাই ছিলেন আমার সব, আমার জীবনের সবকিছু। আর (কেঁদেছি) আমার মায়ের কারণে। ভিসার কারণে তিনি এখানে আসতে পারেননি। ভিসার জন্য যে টাকা দিতে হয়, সেটার কারণে আমরা সময়মতো গুছিয়ে উ
৩৭ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। তাঁকে নিয়ে কোচ বলেন, ‘সবাই তাকে মাঠে দেখতে চায়। সবার মনে সে এই অনুভূতিটাই জাগিয়ে তোলে এবং আমার কাছে এটা সবসময় এমনই থাকবে। মাঠে তার উপস্থিতি নিয়ে আমি কোনো নেতিবাচক দিক দেখি না। সে সবসময়ই অপরিহার্য ছিল, আর এখন আরও বেশি।’
১ ঘণ্টা আগে
সমতার পর শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ৮২ মিনিটে বেলজিয়ামের ব্র্যান্ডন মেখেলের একটি জোরালো হেডার শূন্যে লাফিয়ে অসাধারণ দক্ষতায় রক্ষা করেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টির জোরালো আবেদন জানায় মিসর। ডি-বক্সের ঠিক লাইনে জিজো ফাউলের শিকার হলে মাঠের রেফারি তাতে সাড়া দ
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের শুরুতেই স্পেনের মতো দলকে রুখে দিয়ে কেপ ভার্দের কোচ বুবিস্তা যেন বিশ্বফুটবলকে একটি বার্তাই দিয়ে রাখলেন, ‘আমাদের দেশের মানুষের কাছে এই ফলের অর্থ অনেক বড়। আমরা চেয়েছিলাম বিশ্ব দেখুক আমাদের দল মাঠের ফুটবলে কতটা লড়াকু; আমরাই তো ঘুরে দাঁড়ানোর এবং সহনশীলতার আসল রূপ।’
২ ঘণ্টা আগে