
বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে তিক্ত অভিজ্ঞতার অবসান ঘটিয়ে নিজের জন্মভূমি ইংল্যান্ডে ফিরে গেছেন কিউবা মিচেল। ইংলিশ ফুটবলের সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটি এফসিতে যোগ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আজ এমনটা জানান বাংলাদেশের এই মিডফিল্ডার।
সান্ডারল্যান্ডের যুব দলে খেলা কিউবা গত বছরের জুলাইয়ে বড় স্বপ্ন নিয়ে তিন বছরের চুক্তিতে নাম লেখান বসুন্ধরা কিংসে। তবে বাংলাদেশের ফুটবল লিগে সময়টা মোটেও ভালো কাটেনি। বেশিরভাগ সময় বেঞ্চে বসে থেকেছেন তিনি৷ পারিশ্রমিকও পাননি ঠিকমতো। তাই এই অভিযোগ তুলে গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করেন তিনি।
গ্লুস্টার সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে কিউবা বলেন, ‘বাংলাদেশ থেকে ফেরার পর আমার এজেন্টের মাধ্যমে এই সুযোগটি আসে। ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমান পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। আমি এখন মাঠে নিজের সামর্থ্য দেখাতে এবং নিয়মিত খেলে জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চাই।’
জ্যামাইকান বাবা এবং বাংলাদেশি মায়ের সন্তান কিউবার বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল গত বছরের নভেম্বরে নেপালের বিপক্ষে। জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচে তিনি প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরীর বদলি হিসেবে শেষ ১০ মিনিট খেলেছিলেন। পরে ভারতের বিপক্ষে ২২ বছর পর জেতা ম্যাচেও মাঠে নামেন তিনি।
সপ্তম স্তরের সাউদার্ন লিগ প্রিমিয়ার ডিভিশন সাউথে খেলা গ্লুস্টার ২২ দলের মধ্যে ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে। কিউবার সঙ্গে তাদের চুক্তি এই মৌসুমের শেষ পর্যন্ত। মাঠে নামতে তাই আর তর সইছে না কিউবার, ‘আমি সেন্ট্রাল মিডফিল্ডে খেলি। আমি নিজেকে একজন সৃজনশীল খেলোয়াড় হিসেবে দেখি যে বল পায়ে রাখতে পছন্দ করে। তবে প্রয়োজনে আমি কঠোর পরিশ্রমী রক্ষণাত্মক ভূমিকাও পালন করতে পারি। আমি মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৫ ঘণ্টা আগে