টাইব্রেকে বুকায়ো শাকার শেষ শট ঠেকিয়ে জিয়ানলুইজি দোন্নারুম্মা একেবারেই ভাবলেশহীন। ভাবটা এমন, এটিই হওয়ার কথা ছিল! কঠিন আত্মবিশ্বাস যাকে বলে। এর আগের শটটিও ঠেকিয়েছেন। তবে শেষ শট ঠেকিয়েই ৫৩ বছর পর ইতালি ইউরোর শিরোপা পুনরুদ্ধার নিশ্চিত হলো, দোন্নারুম্মাকে দেখে সেটি বোঝার উপায় নেই!
মাঝমাঠ থেকে শিরোপ–উল্লাস করতে ছুটে আসছেন সতীর্থরা। ইংলিশদের ৫৫ বছরের শিরোপা–খরা কাটানোর স্বপ্নকে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিয়ে দোন্নারুম্মা তখন এক পা, দুই পা করে সামনে এগোচ্ছেন। ওদিকে গ্যালারিতে স্তব্ধ হয়ে গেছেন ইংলিশ সমর্থকেরা। হৃদয় ভাঙার কষ্টে কারও চোখ বেয়ে নামছে অশ্রু।
ওয়েম্বলির ফাইনালে শেষ চিত্রনাট্যের দৃশ্য ছিল এমনই, যেটির নায়ক একজন দোন্নারুম্মা। ইউরোর ইতিহাসে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। ১৯৯২ সালে প্রথমবার এই কীর্তি গড়েছিলেন ডেনিশ গোলরক্ষক পিটার স্মাইকেল। ১৯৯২-এর স্মাইকেলের মতো দোন্নারুম্মাও টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত খেলেছেন, যেটি ইতালিকে শিরোপা জেতাতে রেখেছে বড় অবদান। গ্রুপ পর্বের তিন ম্যাচেই নিজেদের জাল অক্ষত রেখেছিলেন এসি মিলানের ২২ বছর বয়সী এই গোলরক্ষক।
এবারের ইউরোয় সবচেয়ে বেশি সময় (৭১৯ মিনিট) মাঠে থেকেছেন দোন্নারুম্মা। ইতালিকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই গোলরক্ষক মনে করেন, ‘এই শিরোপা তাঁদের প্রত্যাশিতই ছিল।’ ম্যাচশেষে তিনি বলেছেন, ‘আমরা দল হিসেবে দুর্দান্ত। মাঠে আমরা এক ইঞ্চিও প্রতিপক্ষকে ছাড় দিইনি। এই সাফল্যের যোগ্য দল আমরাই।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে