
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নের লড়াই তথা উয়েফা সুপার কাপ দিয়ে শুরু হয়ে গেছে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম। আজ থেকে শুরু হচ্ছে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফ্রেঞ্চ লিগ ওয়ান। গত মৌসুমের ব্যর্থতা ঝেড়ে নতুন উদ্যমে লড়াই শুরু করতে প্রস্তুত লিগ শিরোপাপ্রত্যাশীরা। চলতি গ্রীষ্মকালীন দলবদলে অনেক দলই গুছিয়ে নিয়েছে নিজেদের। এবার শুরু মাঠের লড়াই।

আলোনসোর চ্যালেঞ্জ, রিয়ালেরও
রিয়ালেরও ব্যর্থ একটা মৌসুম কাটানোর পর ঘুরে দাঁড়ানোর আশায় রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির জায়গায় কোচ হয়ে এসেছেন রিয়ালের ঘরের ছেলে জাবি আলোনসো। এতে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো অনেক তারকা থাকা সত্ত্বেও দলকে পুনরুজ্জীবিত করতে তাঁর অনেক কাজ করা বাকি। গত মৌসুমটা দুর্দান্ত কাটানো লামিনে ইয়ামালের কাছে আরও বেশি চাওয়া বার্সেলোনার। মেসির আইকনিক ১০ নম্বর জার্সিতে তিনি কেমন করেন, এটাই দেখার বিষয়। দেখার আছে গ্রীষ্মকালীন দলবদলে লা লিগায় সবচেয়ে বেশি ১৭ কোটি ৫০ লাখ ইউরো খরচ করা আতলেতিকো মাদ্রিদকেও।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের আশা ইংলিশ প্রিমিয়ার লিগে
যেমন বলে দেওয়াই যায়—তিন দলের মধ্যে থাকবে শিরোপা, ইংলিশ প্রিমিয়ার লিগে তেমনটা বলার সুযোগই নেই । গতবার ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যর্থতায় লিভারপুল কয়েক ম্যাচ হাতে রেখে শিরোপা জিতলেও এই লিগে প্রতিযোগিতার তীব্রতা এত বেশি যে, লিভারপুল কোচ খোদ আর্নে স্লটও বুকে হাত দিয়ে বলতে পারবেন না— এবারও শিরোপা জিতব আমরাই। গত প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছিল আর্সেনাল। এবার এই দুই দলের সঙ্গে শিরোপা লড়াইয়ের হিসাবে রাখতে হবে ম্যানচেস্টার সিটি ও চেলসিকে। দল আরও গোছাতে চলতি গ্রীষ্মকালীন দলবদলে ২৯ কোটি ৩৭ লাখ পাউন্ডের মতো খরচ করেছে লিভারপুল।

পিএসজিকে চ্যালেঞ্জ জানাবে কে?
ফ্রেঞ্চ লিগ ওয়ানে একচ্ছত্র আধিপত্য পিএসজির। প্যারিসের দলটির ‘চাঁদের হাটে’র শেষ তারা হয়ে থাকা কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে গেলেও লিগে দলটির দাপট একটুও কমেনি। উল্টো নিজেদের সামর্থ্যের পুরোটা নিংড়ে দিয়ে জিতেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগও। পিএসজির বড় শক্তি দলটির একঝাঁক তরুণ মুখ। কোচ লুইস এনরিকের অধীনে যাঁদের হার না মানা মানসিকতা । আজ থেকে শুরু হতে যাওয়া লিগে কোন দল তাদের চ্যালেঞ্জার হয়ে উঠবে, এখন সেটাই দেখার বিষয়। ১৯৯০ সালের পর এই প্রথম লিগে নগর প্রতিদ্বন্দ্বী হিসেবে প্যারিস এফসিকে পাচ্ছে পিএসজি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে