
ন্যাশভিলের বিপক্ষে জিতলেই প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) প্লে-অফ কনফারেন্স সেমিফাইনালে উঠে যেত ইন্টার মায়ামি। কিন্তু অপেক্ষা বেড়েছে তাদের। এমএলএস প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে ন্যাশভিলের কাছে ২-১ গোলে হেরেছে ফ্লোরিডার ক্লাবটি।
হারের দিনে মায়ামির হয়ে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। এর আগে প্রথম রাউন্ডে ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়েছিলেন হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা। শেষ রাউন্ডে ৮ নভেম্বর মাঠে নামবে দুই দল। সে ম্যাচের জয়ী দলে প্লে-অফ কনফারেন্স সেমিফাইনালে জায়গা করে নেবে।
টানা ১০ ম্যাচ পর মায়ামির বিপক্ষে জয়ের স্বাদ পেল ন্যাশভিল। এর আগে সর্বশেষ ২০২৩ সালের মে মাসে ক্লাবটির বিপক্ষে জিতেছিল তারা। জয়ে ফেরার দিনে মায়ামির অপেক্ষা বাড়িয়ে দিল ন্যাশভিল।
জিওডিস পার্কে এদিন নিজেদের সেরাটা দিতে পারেনি মায়ামি। বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে তাদের সঙ্গে টেক্কা দিয়েছে ন্যাশভিল। দুই দলই গোলমুখে ১০টি করে শট নেয়। যেখানে মায়ামির চারটির বিপরীতে পাঁচটি শট লক্ষ্যে রাখতে পেরেছে স্বাগতিকেরা। এর মধ্যে দুটিতে বাজিমাত করে তারা। প্রথমার্ধেই দুই গোলের দেখা পায় ন্যাশভিল। শেষ দিকে একটি গোলের শোধ দিয়ে ম্যাচের প্রাণ ফেরান মেসি। তাতে অবশ্য শেষরক্ষা হয়নি মায়ামির।
ম্যাচের নবম মিনিটে স্পট কিক থেকে ন্যাশভিলকে লিড এনে দেন স্যাম সারিজ। তার আগে নিজেদের ডি বক্সে তাঁকে ফাউল করেন সফরকারী দলের গোলরক্ষক রিওস নোভো। ৪৫ মিনিটে স্কোরলাইন ২-০ করেন জশ বাউয়ার। নির্ধারিত সময়ের শেষ মিনিটে রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে ব্যবধান কমান মেসি। বাকি সময় চেষ্টা করেও আর ম্যাচে ফেরা হয়নি মায়ামির।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৩৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে