
এক আয়োজক মেক্সিকো গত রাতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। আরেক আয়োজক কানাডা খেলতে নামছে আজ রাতে। কিন্তু দলটির খেলতে হবে নিয়মিত অধিনায়ক ছাড়াই।
বাংলাদেশ সময় আজ রাত ১টায় টরন্টোতে শুরু হবে কানাডা-বসনিয়া ম্যাচ। কিন্তু চোটে পড়ায় এই ম্যাচে খেলতে পারছেন না কানাডার নিয়মিত অধিনায়ক আলফোনসো ডেভিস। এসিএল ছিঁড়ে যাওয়ার পাশাপাশি অন্যান্য চোটে পড়ায় তাঁকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাচ্ছে না বিশ্বকাপের এই সহ-আয়োজক। তবে তাঁর চোট অতটা গুরুতর নয়। ফলে তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যাননি। গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলোর আগে যেন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন, এ কারণে উদ্বোধনী ম্যাচে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসিএল ছিঁড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে খুব একটা নিয়মিত নন ডেভিস। কানাডার হয়ে সবশেষ ২১ ম্যাচের মধ্যে কেবল ২ ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ৫৮ ম্যাচের ক্যারিয়ারে খেলেছেন ১৫ ম্যাচ। অ্যাসিস্ট করেছেন ১৮ গোলে। তিনি প্রথমে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ২০১৯ সাল থেকে খেলছেন বায়ার্ন মিউনিখ।
আজকের ম্যাচের পর পাঁচ দিনের বিরতি পাচ্ছে কানাডা। ১৮ জুন তারা খেলবে কাতারের বিপক্ষে। কানাডা-কাতার ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে। একই মাঠে ২৪ জুন তারা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচও বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪১ মিনিট আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে