
সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার এলেন রাগান্বিত ভাব নিয়ে। যেন আগে থেকেই জানতেন তাঁর হাইলাইন ডিফেন্স কৌশল নিয়ে সমালোচনা হবে। বাটলার সেসবে কখনো পাত্তা দেননি, আজও দিলেন না। হারের দায় নিজের কাঁধে নিলেন বটে, এর চেয়ে বড় করে তুললেন দলের ভেতরের-বাইরের অসহযোগিতা নিয়ে।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। হাইলাইন ডিফেন্সে চিড় ধরিয়ে মালয়েশিয়াকে গোল এনে দেন নুর আইনসিয়া। বাটলার গোল হজমে কারও দায় দেখছেন না। উল্টো তোপ দাগলেন সাংবাদিকদের।
বাটলার বলেন, ‘প্রথমত দল নির্বাচনে, ফলের, ভালো-মন্দ সবকিছুর দায় আমি নিচ্ছি। আমি এটা পরিষ্কার করে বলতে চাই, এখানে অজুহাত দেখাতে আসিনি। আমি মনে করি, আমার দল যেমনটা খেলবে, আমরা আসলেই তেমন ভালো খেলেছি। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। ওই গোলটির জন্যও আমি কাউকে দায় দিতে চাই না।’
কোচ আরও বলেন, ‘আমি জানি, কী কারণে এক বা দুজন খেলোয়াড় আজ সেরা পর্যায়ে ছিল না। আমি নিশ্চিত, এখানে কিছু গণমাধ্যমকর্মী আছেন…আমি শুধু এতটুকুই বলব, যখন কেউ পর্দার আড়ালে কাজ করে, যখন আপনার ক্যাম্পের ভেতরেও কেউ কলকাঠি নাড়ে, তখন মামনি চাকমা, সাগরিকার মতো তরুণদের বের করে আসা ভীষণ কঠিন হয়ে পড়ে। আমি বাংলাদেশের ফুটবলকে সহযোগিতা করতে চাই, কিন্তু কিছু মানুষের মতো করে নয়।’
কৌশল পছন্দ না হলে বাটলার পদত্যাগ করতেও রাজি। তিনি বলেন, ‘এখন যদি আমাকে সরে যেতে হয়, আমি তা করতে পেরে বেশ খুশি হব। অন্য কাউকে নিয়ে আসুন, কিন্তু একই সমস্যা বাস্তবায়িত হবে। আর খেলোয়াড়দের আমি শুধু এটাই বলব, শক্তিশালী চরিত্র হতে হবে, ঝড়ের সাথে লড়াই করতে হবে, নিজেদের ওপর বিশ্বাস হারাবে না, এবং শুধু সঠিক কাজ করে যেতে থাকবে, আমি এখানে থাকি বা না থাকি।’

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
২৩ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে