অক্টোবরে আনন্দটা দ্বিগুণ হচ্ছে কলকাতাবাসীর। দুর্গাপূজার সঙ্গে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন রোনালদিনহোকে। আজ সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে ভারতে আসার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।
প্রথমবারের মতো কলকাতায় আসবেন রোনালদিনহো। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী তারকা লিখেছেন, ‘হ্যালো, অক্টোবরের মাঝামাঝি কলকাতায় আমার প্রথম সফর করব। মারলিন রাইজে আমার ‘আর ১০’ ফুটবল একাডেমিতে যাওয়াসহ অনেক দাতব্য কর্মকাণ্ডে অংশ নেব। দুর্গাপূজার সাংস্কৃতিক অংশ হিসেবে শ্রী ভূমি স্পোর্টিং, আহিরটোলা যুবক বৃন্দ, বারুইপুর, গ্রীন পার্ক ও রিষড়ার পূজায় অংশ নেব।’
কলকাতায় আসতে উন্মুখ আছেন বলে জানিয়েছেন রোনালদিনহো। বার্সেলোনার সাবেক স্ট্রাইকার লিখেছেন, ‘এ ছাড়া ডায়মন্ড হারবার এফসির মাঠে চ্যারিটি ফুটবল ম্যাচ অংশ নেব। জানি কলকাতায় বিপুল ব্রাজিলিয়ান সমর্থক আছেন। তাঁদের সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে আছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর হাতে জার্সি তুলে দেব। এটাও জানি, বাংলায় ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়। দাদার (সৌরভ গাঙ্গুলী) কাছ থেকে ক্রিকেট শিখতে চাই।’
ভাগ্য সহায় থাকলে বাংলাদেশের সমর্থকদেরও দেখার সুযোগ মিলতে পারে রোনালদিনহোকে। যেমন করে গত জুলাইয়ে ভারতে এসে বাংলাদেশে ঘুরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। কলকাতায় তিন দিন থাকার কথা রয়েছে ৪৩ বছর বয়সী তারকার।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে