
বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারলেন না সোমালিয়ার রেফারি ওমর আরতান। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে প্রবেশে বাধা দেয় মার্কিন কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এবং ফিফা।
সিবিপির তথ্য অনুযায়ী, শনিবার ইস্তাম্বুল থেকে মায়ামিতে পৌঁছানোর পর আরতানকে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের জন্য আলাদা করা হয়। যদিও সংস্থাটির বিবৃতিতে তাঁর নাম উল্লেখ করা হয়নি। পরে ফিফা নিশ্চিত করে যে, প্রবেশের অনুমতি না পাওয়া ব্যক্তিটি ছিলেন বিশ্বকাপে দায়িত্ব পাওয়া সোমালিয়ার একমাত্র রেফারি ওমর আরতান।
সিবিপির বিবৃতিতে বলা হয়, ‘প্রক্রিয়ার সময় ওই যাত্রীকে অতিরিক্ত পরিদর্শনের মধ্য দিয়ে যেতে হয়েছে। কোনো যাত্রীর তথ্য যাচাই করা বা তার প্রবেশযোগ্যতা নির্ধারণের প্রয়োজন হলে এটি সিবিপির নিয়মিত পরিদর্শন প্রক্রিয়ার অংশ। পরিদর্শন শেষে বিশ্বকাপে দায়িত্বপ্রাপ্ত এই রেফারিকে যাচাই-সংক্রান্ত উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হিসেবে বিবেচনা করা হয় এবং তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।’
যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে ইচ্ছুক সব যাত্রী—অ্যাথলেট, কোচ কিংবা কর্মকর্তা, সবার ক্ষেত্রেই একই ধরনের পরিদর্শন ও যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হয় বলে জানিয়েছে সিবিপি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পরিদর্শনের সময় আইনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা ও অভিবাসন-সংক্রান্ত যে তথ্য পাওয়া যায়, তার ভিত্তিতে প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে প্রবেশযোগ্যতার সিদ্ধান্ত নেওয়া হয়।’
বর্তমানে সোমালিয়া যুক্তরাষ্ট্রের অভিবাসন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত দেশগুলোর একটি। যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারলেও ইতিবাচক আছেন আরতান। বিবৃতিতে তিনি বলেন, ‘পরিস্থিতি যেমনই হোক, আমি ইতিবাচক আছি এবং আমার রেফারিং ক্যারিয়ারের পরবর্তী চ্যালেঞ্জগুলোর দিকে মনোযোগ দিচ্ছি।’
ফিফা ও আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরতান বলেন, ‘ফিফা এবং আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সব ধরনের সহায়তার জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতের দিকে মনোযোগ ধরে রেখে আমি আমার রেফারিংয়ের মান আরও উন্নত করার প্রতিশ্রুতি দিচ্ছি।’
পাশাপাশি বিশ্বকাপে দায়িত্ব পাওয়া সহকর্মীদের শুভকামনা জানিয়েছেন আরতান, ‘ফুটবল পরিবারের সবাইকে তাদের শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ। বিশ্বকাপে অংশ নেওয়া আমার সহকর্মীদের সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতের প্রতিযোগিতাগুলোতে আবারও তাদের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।’
এদিকে ফিফা জানিয়েছে, স্বাগতিক দেশের ভিসা ও অভিবাসনসংক্রান্ত সিদ্ধান্তে তাদের কোনো ভূমিকা নেই। ফিফার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বাগতিক দেশের অভিবাসন প্রক্রিয়া, এমনকি ভিসা অনুমোদনের বিষয়েও ফিফার কোনো সম্পৃক্ততা নেই। কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, আপাতত মি. আরতানের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। আগের ফিফা টুর্নামেন্টগুলোর মতোই শেষ পর্যন্ত কে ভিসা পাবেন এবং কে দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন, সেই সিদ্ধান্ত স্বাগতিক দেশের সরকারই নেয়।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২৯ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে