হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় বাধ্য হয়ে ফুটবলকে বিদায় জানাতে হয়েছে সার্জিও আগুয়েরোকে। তবে মাঠের খেলাকে বিদায় জানালেও, ফুটবল থেকে দূরে থাকতে চান না এই ম্যানচেস্টার সিটি কিংবদন্তি। কাতার বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে থাকতে চান আগুয়েরো।
লিওনেল মেসিদের সঙ্গে কাতারে যেতে চাওয়ার কথা সংবাদমাধ্যমকে আগুয়েরো নিজেই নিশ্চিত করেছেন। এক সাক্ষাৎকারে আগুয়েরো বলেন, ‘আমি কাতার বিশ্বকাপে যাচ্ছি। এই সপ্তাহে আমরা এক সঙ্গে বসব। আমি সেখানে থাকতে চাই। আমার ভাবনা হচ্ছে কোচিং স্টাফের সঙ্গে থাকা। আমি স্কালোনি (কোচ) ও তাপিয়ার (সভাপতি) সঙ্গে কথা বলেছি।’
২০২১ সালে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিততে সহায়তা করেছেন আগুয়েরো। এখন অপেক্ষায় আছেন স্কালোনির কাছ থেকে কাতারে যাওয়ার ডাক পাওয়ার। আগুয়েরো চান যেকোনোভাবে দেশের জন্য অবদান রাখতে। খেলোয়াড় হিসেবে না পারলে সাইড লাইন থেকে হলেও কিছু করতে চান আগুয়েরো। এখন কোচের কাছ থেকে ডাকের অপেক্ষায় আছেন তিনি।
তবে দলের জন্য অবদান রাখতে চাইলেও, কদিন আগে আগুয়েরো বলেছিলেন, তাঁর হৃদ্যন্ত্র ঠিকঠাক কাজ করছে না। এমনকি সামনের দিনগুলোতে আর দৌড়াতে পারবেন কি না তাও সংশয় প্রকাশ করেন তিনি।

আমি কেঁদেছিলাম কারণ আমি আমার দাদা-দাদীর কাছে বড় হয়েছি। দুর্ভাগ্যবশত আজকের এই দিনে তাঁরা এখানে নেই। কয়েক বছর আগে তাঁরা মারা গেছেন। তাঁরাই ছিলেন আমার সব, আমার জীবনের সবকিছু। আর (কেঁদেছি) আমার মায়ের কারণে। ভিসার কারণে তিনি এখানে আসতে পারেননি। ভিসার জন্য যে টাকা দিতে হয়, সেটার কারণে আমরা সময়মতো গুছিয়ে উ
৩৪ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। তাঁকে নিয়ে কোচ বলেন, ‘সবাই তাকে মাঠে দেখতে চায়। সবার মনে সে এই অনুভূতিটাই জাগিয়ে তোলে এবং আমার কাছে এটা সবসময় এমনই থাকবে। মাঠে তার উপস্থিতি নিয়ে আমি কোনো নেতিবাচক দিক দেখি না। সে সবসময়ই অপরিহার্য ছিল, আর এখন আরও বেশি।’
১ ঘণ্টা আগে
সমতার পর শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ৮২ মিনিটে বেলজিয়ামের ব্র্যান্ডন মেখেলের একটি জোরালো হেডার শূন্যে লাফিয়ে অসাধারণ দক্ষতায় রক্ষা করেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টির জোরালো আবেদন জানায় মিসর। ডি-বক্সের ঠিক লাইনে জিজো ফাউলের শিকার হলে মাঠের রেফারি তাতে সাড়া দ
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের শুরুতেই স্পেনের মতো দলকে রুখে দিয়ে কেপ ভার্দের কোচ বুবিস্তা যেন বিশ্বফুটবলকে একটি বার্তাই দিয়ে রাখলেন, ‘আমাদের দেশের মানুষের কাছে এই ফলের অর্থ অনেক বড়। আমরা চেয়েছিলাম বিশ্ব দেখুক আমাদের দল মাঠের ফুটবলে কতটা লড়াকু; আমরাই তো ঘুরে দাঁড়ানোর এবং সহনশীলতার আসল রূপ।’
২ ঘণ্টা আগে