ফুটবলারদের সেরা ফর্মটাই নাকি আসে ২২ বছর থেকে ২৮ বছরের মধ্যে। সে হিসেবে ক্যারিয়ারের সেরা সময়েই ছিলেন এই ফুটবলার। কিন্তু এ সময়েই অবসর নিতে হলো ইনক এমওয়েপুকে।
জাম্বিয়ান ফুটবলারকে ২০ মিলিয়ন পাউন্ডে এক বছর আগের সামার ট্রান্সফারে দলে ভিড়িয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। অস্ট্রিয়ান ক্লাব রেডবুল সালজবুর্গে দারুণ ফর্মে থাকার ফল হিসেবেই প্রিমিয়ার লিগে আলো ছড়াতে চলে এসেছিলেন এমওয়েপুকে। এক বছর ধারাবাহিকতাই দেখাচ্ছিলেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলছিলেন নিয়মিতই। কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না।
জাতীয় দল জাম্বিয়ার হয়ে ম্যাচ খেলতে মালির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এমওয়েপু। বিমানে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চার দিন হাসপাতালে থাকার পর কিছুটা সুস্থ হয়ে ইংল্যান্ডে ফিরে আবারও স্বাস্থ্য পরীক্ষা করান এই ফুটবলার। তখনই ধরা পড়ে তার হৃদ্যন্ত্রের অবস্থা অত্যন্ত নাজুক। চিকিৎসকেরা একমাত্র পথ হিসেবে ফুটবল খেলা বন্ধু করে দেয়ার পরামর্শ দিয়েছেন। তাই বাধ্যতামূলক অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাইটনের এই ফুটবলার।
অফিশিয়াল ঘোষণায় ক্লাব বলেছেন, দুঃখজনক হলেও সত্য যে খেলার মাধ্যমে তার হৃদ্যন্ত্রের অবস্থা আরও আশঙ্কাজনক হতে পারে তাই একমাত্র পথই খোলা রয়েছে। তার শারীরিক নিরাপত্তার কথা বিবেচনা করে ফুটবল খেলা এখানেই সমাপ্ত ঘোষণা করতে হচ্ছে।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে হৃদয়বিদারক এক সমাপ্তির ঘোষণা দিয়েছেন ব্রাইটন ও জাম্বিয়ার ফুটবলার ইনক এমওয়েপু। গত বছর হৃদ্যন্ত্রের সমস্যার জন্য আরও খেলার ইচ্ছা থাকলেও অবসর নিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও কুন আগুয়েরো।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে