২২ বছর পর প্রথমবারের মতো আরেকজন ‘মালদিনি’ খেলতে যাচ্ছেন ইতালির হয়ে। কে এই নতুন মালদিনি? ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ডিফেন্ডার পাওলো মালদিনির ছোট ছেলে ড্যানিয়েল মালদিনি।
গতকাল ইতালির কোচ লুসিয়ানো স্পেলেত্তি নেশনস লিগের জন্য ২১ জনের দল ঘোষণা করেছেন। সেই দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ড্যানিয়েল। তাঁর বাবা পাওলো মালদিনি ও দাদা সিজার মালদিনিও খেলেছেন ইতালির জার্সিতে। দুজনে আজ্জুরিদের অধিনায়কও ছিলেন।
ইতালির ফুটবলে মালদিনি পরিবারের অবদান অনেক। জাতীয় দল থেকে ক্লাব ফুটবল—এই পরিবার দিয়ে গেছেন অনেক কিছু। শুরুটা সিজারকে দিয়ে। পেশাদারি ফুটবলে খেলেছেন এসি মিলান ও তোরিনোর হয়ে। ১৯৬০ থেকে ১৯৬৩—ইতালির জার্সিতে খেলেছেন ১৪ ম্যাচ। মিলান ও পার্মার কোচও ছিলেন সিজার। ইতালি ও প্যারাগুয়ের ডাগআউটেও দেখা গেছে তাঁকে।
বাবার পদাঙ্ক অনুসরণ করে পাওলোও হয়েছেন ডিফেন্ডার। মিলান কিংবদন্তি ক্যারিয়ারের পুরোটা সময় কাটিয়েছেন সান সিরোতে। ইতালির হয়ে ১৯৮৮-২০০২ পর্যন্ত খেলেছেন ১২৬ ম্যাচ। খেলেছেন বাবা সিজারের অধীনেও।
পাওলোর দুই ছেলে—ক্রিশ্চিয়ান মালদিনি ও ড্যানিয়েল মালদিনি। বাপ-দাদার পথে হেঁটে এসেছিলেন ফুটবলে। দুজনেরই বেড়ে ওঠা মিলানে। তবে বড় ছেলে ২৮ বছর বয়সী ক্রিশ্চিয়ান বেশি দূর যেতে পারেননি। খেলতে পারেননি জাতীয় দলে। পেশাদারি ক্যারিয়ারেও খেলতে পারেননি বড় কোনো দলে। আগের দুই মালদিনির মতো তিনিও ছিলেন ডিফেন্ডার।
মালদিনি পরিবারের ঐতিহ্যটা রক্ষা করতে যাচ্ছেন ২২ বছর বয়সী ড্যানিয়েল। তিনি অবশ্য ডিফেন্ডার নয়, খেলছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। ২০২০ সালে মিলানের মূল দলে জায়গা পাওয়ার পর ধারে খেলেছেন ইতালির অন্য তিন ক্লাব স্পেৎসিয়া, এম্পলি ও মোনজায়। এ মৌসুমে পাকাপাকিভাবে চুক্তি করেছেন সিরি আয় ফেরা মোনজার সঙ্গে। তবে তাঁর ক্লাব আছে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে।
ড্যানিয়েল এর আগে ইতালির বয়সভিত্তিক অনূর্ধ্ব ১৮,১৯ ও ২০ দলের হয়েও খেলছেন। জাতীয় দলের হয়ে যদি অভিষেক হয় তবে মালদিনি পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে আজ্জুরিদের জার্সিতে দেখা যাবে তাঁকে। স্পেলেত্তির দলে ড্যানিয়েল ছাড়াও প্রথমবারের মতো ডাক পেয়েছেন জুভেন্তাস গোলরক্ষক মিশেল ডি গ্রেগোরিও, মিলান ডিফেন্ডার মাত্তেও গাব্বিয়া, রোমা মিডফিল্ডার নিকোলো পিসিলি।
আগামী ১০ অক্টোবর রোমে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। চার দিন পর উদিনে খেলবে ইসরায়েলের বিপক্ষে। এর আগে উয়েফা নেশনস লিগের যে দুটি ম্যাচ খেলেছে স্পেলেত্তির দল জিতেছে দুটিতেই। হারিয়েছে ফ্রান্স ও ইসরায়েলকে। নিজেদের গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি।

সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৪ মিনিট আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে