ঢাকা: এএস রোমার দায়িত্ব নিয়ে হোসে মরিনহোর ইতালিতে আসার সংবাদে নিশ্চয় ভ্রু কুঁচকে তাকিয়েছেন আন্তোনিও কন্তে! যদিও মুখে ঠিকই স্বাগত জানিয়েছেন। পুরোনো ‘শত্রু’র সঙ্গে দেখা হচ্ছে বলে কথা! আবারও সেই কথার লড়াই দেখতে ফুটবলপ্রেমীরাও নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন।
২০১৬ সালে শুরু এ দুই কোচের কথার দ্বৈরথ। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চেলসির ৪–০ গোলের জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মেতেছিলেন কন্তে, যা মোটেই পছন্দ হয়নি মরিনহোর। কন্তেকে সেদিন মরিনহো বলেছিলেন, ‘৪–০ গোলের জয় তুমি এভাবে উদ্যাপন করতে পারো না। শুধু ১–০ গোলের জয়ে করতে পারো। নয়তো সেটি আমাদের জন্য অপমান।’
সেটা অবশ্য শুরু ছিল। এখন ২০২০–২১ মৌসুমে সিরি ‘আ’তে আবারও দেখা মিলবে দুজনের লড়াইয়ের। ইতালির মঞ্চে অবশ্য এ দুজনের প্রথম দেখা হয়েছিল ২০০৯ সালে। কন্তে যখন আতালান্তার কোচ ছিলেন, সেবার ইন্টারের ডাগআউটে দাঁড়িয়েছিলেন মরিনহো।
মরিনহো–কন্তের লড়াই আবার সামনে আসে ২০১৭ সালের মার্চে। এফএ কাপের ম্যাচে অ্যান্ডের হেরেরাকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত মানতে পারেননি মরিনহো। বলেছিলেন, ‘সবাই ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে পারে। আমরা সবাই দেখেছি লাল কার্ডের আগে–পরে ম্যাচটি কেমন ছিল। দুটি হলুদ কার্ডের সিদ্ধান্ত আমরা চাইলে তুলনা করতে পারি। অন্যেদর ক্ষেত্র এটি দেওয়া হতো না।’
জবাবে মরিনহোর ট্যাকটিসের সমালোচনায় মাতেন কন্তে। বারবার এডেন হ্যাজার্ডকে ফাউল করার ঘটনা সামনে এনে কন্তে বলেন, ‘সে ম্যাচ শুরু করেছিল, তবে তার খেলাটা খেলতে পারেনি। সবাই এর সাক্ষী।’
এখানেই থামেননি কন্তে। মৌসুম শেষে শিষ্যদের তিনি বলেন, ‘দুই বছর আগে চেলসি ১০ নম্বরে ছিল। এটা আর ঘটতে দেওয়া যাবে না। জটিলতাগুলো জানা আছে। চেলসিতে মরিনহোর মৌসুমে যা ঘটেছিল, তা আমাদের এড়াতে হবে।’
এরপর আবার দৃশ্যপটে মরিনহো। প্রত্যুত্তরে এই পর্তুগিজ বলেন, `আমি অনেকভাবে উত্তর দিতে পারি। কিন্তু কন্তেকে নিয়ে কথা বলতে গিয়ে আমি মাথার চুল হারাতে চাই না।’
এখানে মরিনহোর স্পষ্ট ইঙ্গিত ছিল ইতালিয়ান কোচের নকল চুলের দিকে। পরে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচ শেষে কন্তেকে ইঙ্গিত করে মরিনহো বলেন, ‘আমি অন্য কোচদের মতো কখনো চোট নিয়ে কথা বলি না। খেলোয়াড়েরা চোটে পড়লে তারা কেবল কাঁদে, কাঁদে এবং কাঁদে।’
এই কথার লড়াইয়ের একপর্যায়ে কন্তেকে ‘সঙ’ বলে মন্তব্য করেন মরিনহো! জবাব দিতে গিয়ে আরও আক্রমণাত্মক কন্তে বলেন, মরিনহোর ‘বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশ’ হয়েছে!
কথার লড়াইয়ের পরের পর্বে মরিনহো কন্তেকে ‘ম্যাচ ফিক্সার’ আখ্যা দেন! জবাবে কন্তে বলেন, ‘আমি তাকে ছোটলোক হিসেবে দেখি। অতীতেও সে ছোটলোক, বর্তমানেও সে ছোটলোক এবং ভবিষ্যতেও তাই থাকবে!’
নিশ্চিতভাবে এবার ইতালিতেও ফিরতে যাচ্ছে কথার সেই দ্বৈরথ। যদিও মরিনহোর ইতালিতে আসার প্রতিক্রিয়ায় কন্তে বলেছেন, ‘মরিনহোর সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আমি তাকে শুভকামনা জানাই।’
এখন কন্তের এই বন্ধুত্বপূর্ণ মনোভাব কতক্ষণ টিকে থাকে, সেটাই দেখার অপেক্ষা।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে