লিওনেল মেসির বেড়ে ওঠাটা নতুন ম্যারাডোনা হিসেবে। শুঁয়োপোকা যেমন ধীরে ধীরে প্রজাপতি হয়ে রঙের ছটায় সবাইকে মুগ্ধ করেন, তেমনি মেসিও ‘খুদে জাদুকরের’ খোলস ছেড়ে হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের মহাতারকাদের একজন। কাতারে গত ডিসেম্বরে আর্জেন্টিনার ৩৬ বছর দুঃখ ঘুচিয়েছেন তিনি। এনে দিয়েছেন বিশ্বকাপ।
ক্যারিয়ারের সায়াহ্নে ‘এলএমটেন’ এখন যুক্তরাষ্ট্রের ফুটবল মাতাচ্ছেন। পিএসজির সঙ্গে দুই বছরের সম্পর্ক শেষে এখন তিনি মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে। মার্কিন মুলুকে এসে মেসি আর্জেন্টাইনদের ২৯ বছরের পুরোনো এক স্মৃতিকেও মনে করিয়ে দিলেন।
একক নৈপুণ্যে ১৯৮৬ বিশ্বকাপে মেক্সিকোতে লা আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জেতান ম্যারাডোনা। পরের বিশ্বকাপেও তাঁর নেতৃত্বে ফাইনাল খেলে আর্জেন্টিনা। ইতালিতে বসেছিল ১৯৯০ বিশ্বকাপ। সেবার আকাশি-নীলরা ফাইনালে ১-০ গোলে হেরে বসে জার্মানির কাছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ১৯৯৪ বিশ্বকাপেও খেলেন ম্যারাডোনা। তবে যুক্তরাষ্ট্রে হওয়া সেই বিশ্বকাপে ডোপ টেস্টে প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ হোন তিনি। আর্জেন্টিনা কোনোভাবে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে গেলেও রোমানিয়ার কাছে হেরে বিদায় নেয়। সেই বিশ্বকাপে ম্যারাডোনা যে জার্সি পরে খেলেছিলেন, সেই জার্সি দেখা গেল মেসির গায়ে।
‘ছিয়াশির মহানায়কের’ মহাপ্রয়াণের পর আবেগাপ্লুত মেসি শ্রদ্ধা জানিয়েছিলেন তাঁর গুরুকে। এবার যুক্তরাষ্ট্রে এসেও ‘ফুটবল ঈশ্বর’কে শ্রদ্ধা জানাতে ভুললেন না সাবেক বার্সেলোনা তারকা। ম্যারাডোনা যে ‘১০’ নম্বর জার্সি পরে ১৯৯৪ বিশ্বকাপ খেলেছিলেন সেই আইকনিক জার্সিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল মেসিকে। ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায়, আর্জেন্টিনার নীলের ওপর কালো রঙের কারুকাজ করা জার্সিতে দেখা যায় মেসিকে।
অবশ্য এই জার্সি ম্যারাডোনার ব্যবহৃত নাকি রেপ্লিকা সেটি জানা যায়নি। তবে নেটিজেনরা মনে করছেন এটি রেপ্লিকা। সাবেক কোচকে শ্রদ্ধা জানানো মেসির কয়েক সেকেন্ডের এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
২০২০ সালের ২৫ নভেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন ম্যারাডোনা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল ফুটবল দুনিয়ায়। গত বছর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পর মেসিকে শ্রদ্ধা জানান মেসি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে