
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুলুজে বিশ্বকাপের কয়েকটি উচ্চ ঝুঁকিপূর্ণ ম্যাচের সময় ১৬ বছরের কম বয়সীদের জন্য রাত্রীকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয় উদযাপনকে কেন্দ্র করে সহিংসতা ও ভাঙচুরের ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্রান্সের ম্যাচগুলোর পাশাপাশি কারফিউ কার্যকর হবে মরক্কোর ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে ম্যাচে এবং তিউনিসিয়ার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তুলুজের মেয়র জ্যাঁ-লুক মুদাঁ। নতুন নিয়ম অনুযায়ী, এসব ম্যাচের দিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত শহরের কেন্দ্রস্থলের নির্ধারিত এলাকায় কোনো প্রাপ্তবয়স্কের সঙ্গ ছাড়া ১৬ বছরের কম বয়সী কেউ অবস্থান করতে পারবে না।
মুদাঁ বলেন, ‘প্রিফেকচারের সঙ্গে আলোচনা করে আমরা কিছু নির্দিষ্ট ম্যাচ বেছে নিয়েছি, যেগুলোকে আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করেছি।’
গত ৩০ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পর তুলুজসহ ফ্রান্সের বিভিন্ন শহরে যে সহিংসতা ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল, সেসব সামনে এনেছেন মুদাঁ। মেয়র বলেন, ‘নাগরিক ও অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।’ একই সঙ্গে ফ্রান্সের চতুর্থ বৃহত্তম শহর তুলুজে কিশোর অপরাধের প্রবণতা বেড়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, মধ্য ফ্রান্সের শহর ক্লেরমঁ-ফেরাঁর মেয়রও চলতি সপ্তাহে ১৬ বছরের কম বয়সীদের জন্য একই ধরনের কারফিউ ঘোষণা করেছেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৭ জুন। দুইবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সেনেগাল।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪১ মিনিট আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে