দীর্ঘ ১১ বছর পর ওয়েম্বলিতে আরেকটা ‘জার্মান ক্ল্যাসিকো’ দেখার সুযোগ প্রায় পেয়েই গিয়েছিল ফুটবল বিশ্ব। কিন্তু বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের শিশুতোষ ভুলে দুই জার্মান পরাশক্তির আরেকটি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হওয়ার সুযোগ শেষ হয়ে গেছে।
২০১৩ সালে লন্ডনের ওয়েম্বলিতেই বরুসিয়া ডর্টমুন্ড আর বায়ার্ন ফাইনাল খেলেছিল। সেবার ২-১ গোলে জিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপার মুকুট বায়ার্নের মাথায় শোভা পেয়েছিল। কিন্তু এবার সেমিফাইনালেই দৌড় শেষ হয়েছে। তবে বরুসিয়া সুযোগ পাচ্ছে সেরার মুকুটটা নিজেদের করে নিতে। আগামী ১ জুনের ফাইনালে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে হারালেই সেই সুযোগটা পাবে বরুসিয়া।
গতকাল রিয়াল মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে হারায় ম্যাচে অবশ্য গোল বাতিল করায় ক্ষোভ ঝেড়েছে বায়ার্ন। ম্যাচের যোগ করা সময়ের ১৩ মিনিটে ম্যাথিয়াস ডি লিটের গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি সাইমন মারচিনিয়াক। লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় বাঁশি বাজাতে বাধ্য হন পোল্যান্ডের রেফারি। রেফারির বাঁশি বাজানোর কারণেই ভিএআরের ক্ষমতা ছিল না অফসাইড পরীক্ষা-নিরীক্ষার।
অফসাইডের পতাকা তোলা ভুল ছিল বলে ম্যাচ শেষে ক্ষমা চেয়েছেন লাইন্সম্যান। এমনটি তাঁকে জানিয়েছেন বলে ম্যাচ শেষে বলেছেন বায়ার্ন ডিফেন্ডার ডি লিট, ‘লাইন্সম্যান আমাকে বলেছেন, দুঃখিত, আমার ভুল হয়েছে।’
রেফারির ভিএআর চেক করার সুযোগ না দেওয়ার বিষয়টা লজ্জার বলে জানিয়েছেন ডি লিট। তিনি বলেছেন, ‘নিয়ম অনুযায়ী পরিষ্কারভাবে অফসাইড নিশ্চিত না হওয়া পর্যন্ত খেলা চালিয়ে যেতে হবে। কিন্তু শেষ মিনিটে এভাবে বাঁশি বাজানোটা আমার কাছে মনে হয়েছে বড় ভুল। অফসাইড হয়েছে কিনা সেটা আমি জানি না। সেটা ভিএআর পরীক্ষা করতে পারে। কিন্তু পরীক্ষা না করে আপনি কীভাবে দেখলেন? এটা লজ্জার।’
রেফারি এবং লাইন্সম্যানের ওপর ক্ষেভেছেন কোচ টমাস টুখেলও। তিনি বলেছেন, ‘রেফারি এবং লাইন্সম্যান সর্বনাশা এক সিদ্ধান্ত নিয়েছেন। শেষে মনে হচ্ছে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। লাইন্সম্যান ক্ষমা চেয়েছেন কিন্তু তাতে আমাদের কী লাভ। সিদ্ধান্তটা মেনে নেওয়া কঠিন।’

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৩ ঘণ্টা আগে